শিরোনাম
◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন

প্রকাশিত : ২০ মে, ২০২৪, ০৯:৪৭ রাত
আপডেট : ২১ মে, ২০২৪, ১২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ভালো এবং ‘সত্যিকারের’ বন্ধু হারানোয় পুতিন এবং শি’র শোক

ইকবাল খান: [২] ইব্রাহীম রাইসির মৃত্যুতে শোক জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। সূত্র: বিবিসি

[৩] রাইসিকে একজন অসাধারণ রাজনীতিবিদ এবং রাশিয়ার সত্যিকারের বন্ধু হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। সূত্র: এএফপি 

[৪] ইরানের আরেক ঘনিষ্ঠ মিত্র চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাইসিকে চীনের জনগণের ভালো বন্ধু হিসেবে উল্লেখ করেছেন। রয়টার্স জানায়, রাইসির দুঃখজনক মৃত্যকে ইরানের জনগণের জন্য বিশাল ক্ষতি হিসেবে উল্লেখ করেছেন চীনের প্রেসিডেন্ট।

[৫] পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, রাইসি’র মৃত্যুতে ‘অনেক বড় ক্ষতি’ হলো। পাকিস্তানে একদিনের শোক ঘোষণার কথাও জানিয়েছেন তিনি।

[৬] রয়টার্স জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বলেছেন, এই সময়ে ইরানের পাশে আছে তার দেশ।

[৭] ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো রাইসির প্রশংসা করে বলেছেন, তিনি ছিলেন একজন অকৃত্রিম বন্ধু এবং অসাধারণ নেতা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়