শিরোনাম
◈ শীর্ষ নেতৃত্বের বৈঠকেই সমাধান সম্ভব, তারেক রহমানের দ্রুত ভারত সফর চান দীনেশ ত্রিবেদী ◈ উড্ডয়নের আগমুহূর্তে বিমানের উইন্ডস্ক্রিনে ফাটল, নেপালে আটকা ১২৭ যাত্রী ◈ বড় ভূমিকম্পের আগেই মহাপরিকল্পনা সরকারের, ঢাকায় চিহ্নিত ৪৪৫ নিরাপদ আশ্রয়স্থল ◈ রাজধানীতে চালু হচ্ছে নারীদের জন্য ‘পিংক বাস’ সার্ভিস: নিরাপদ গণপরিবহনে নতুন দিগন্ত ◈ আরেকটি বড় জয় বাংলাদেশের, মাল‌য়ে‌শিয়া‌কে হোয়াইটওয়াশ কর‌লো জু‌নিয়র টাইগাররা ◈ বাংলাদেশকে অন্য দেশের মতো নয়, কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়তে চাই: তারেক রহমান ◈ রাজধানী থেকে দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার, যুবক গ্রেপ্তার ◈ বংশালে হেলমেটের গুদামে আগুন, দুই ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে ◈ টাইগারদের দাপুটে পারফরম্যান্সকে প্রশংসায় ভাসিয়েছে বিশ্ব মিডিয়া ◈ ইরান যুদ্ধের ধাক্কা, আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প?

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৪, ১১:৫২ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৪, ০৩:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিলিস্তিনি জাতিসংঘ সংস্থা আনরোয়াকে ধ্বংস করতে চায় ইসরায়েল : প্রধানের হুঁশিয়ারি

সাজ্জাদুল ইসলাম: [২] অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার ১৯৫তম দিন বৃহস্পতিবার (১৮ মার্চ)। ইসরায়েলি বর্বরতায় নিহত হয়েছে গাজার অন্তত ৩৩ হাজার ৮৯৯ জন নিরীহ ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও অন্তত ৭৬ হাজার ৬৬৪ জন। সূত্র : আল-জাজিরা    

[৩] জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সদস্যরা জাতিসংঘে ফিলিস্তিনের স্থায়ী সদস্যপদ প্রদানের ব্যাপারে মতৈক্যে পৌঁছুতে পারেনি। প্রেস টিভির খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের সদস্যপদ লাভ ঠেকাতে কাজ করছে। 

[৪] মানবিক সংস্থা আনরোয়ার পরিচালক ফিলিপ লাজ্জারিনি সতর্ক করে দিয়ে জাতিসংঘ নিরাপত্তা সংস্থাকে বলেছেন, ইসরায়েল উদ্বাস্তু সম্পর্কিত এ জাতিসংঘ সংস্থার বিলুপ্তির চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটি করা হলে গাজাবাসী আরও মারাত্মক দুর্ভিক্ষের কবলে পড়বে এবং উপত্যকাটির গোটা শিশু প্রজন্ম কঠিন পরিস্থিতি ও চরম হতাশার শিকার হবে।

[৫] ইসরায়েলের নাম উল্লেখ করে তিনি বলেন, দেশটি আনরোয়াকে বিলুপ্ত করতে ‘কুটিল প্রতারণাপূর্ণ’ প্রচারণা চালিয়ে যাচ্ছে। এতে স্থায়ী মারাত্মক পরিণতির শিকার হবেন ফিলিস্তিনি  শরণার্থীরা। আর স্বল্পকালীন পরিণতি হবে গভীর মানবিক সংকট যা চলমান দুর্ভিক্ষকে আরও তীব্র করবে। সম্পাদনা: রাশিদ 

এসআই/আর/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়