শিরোনাম
◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান ◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ ◈ সর্তকতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে রানওয়েতে ঢুকে গেলেন যুবক! ◈ সিঙ্গাপুরকে হারিয়ে নারী এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশ ◈ চল‌তি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ- আইএমএফের পূর্বাভাসের অর্থ কী? ◈ ‘পুলিশে বড় নিয়োগের ঘোষণা, নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে’ ◈ বাংলাবাজারে বইয়ের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ◈ হাম ও হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু ◈ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক যুগে বাংলাদেশের আনুষ্ঠানিক প্রবেশ

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৪, ০১:৪৯ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০২৪, ০৭:৩৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আকাশপথ খুলে দিলো ইরাক, জর্ডান, লেবানন

ইমরুল শাহেদ: [২] জর্ডান ও লেবাননও রোববার দেশের আকাশসীমা পুনরায় খুলে দিয়েছে। ইসরায়েলের দাবি, ইরানের হামলাগুলোকে ‘প্রতিহত’ করেছে তারা। ইরাকের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে ‘আকাশপথ ফের চালু করার’ কথা জানিয়েছে। তারা বলেছে, আর কোনো ‘বেসামরিক বিমানের নিরাপত্তা ঝুঁকি’ নেই। সূত্র: ডয়েচে ভেলে

[৩] উত্তর ইরাকের কুর্দি মিডিয়া জানিয়েছে, শনিবার রাতভর স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের উপর দিয়ে উড়েছে ইরানি ড্রোন। জর্ডানে, বেসামরিক বিমান চলাচল কমিশনের প্রধান হাইথাম মিস্তো সরকারি আল মামলাকা চ্যানেলকে বলেন, ‘জর্ডানের আকাশপথ ফের খুলে দেওয়া হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হয়ে গিয়েছে।’ ফ্ল্যাগ ক্যারিয়ার রয়্যাল জর্ডানিয়ান-এর সিইও সামের মাজালি রোববার বলেন, এয়ারলাইন্সের ফ্লাইট ‘পুনরায় শুরু হয়েছে।’ যদিও দেরি হতে পারে বলে মনে করছেন তারা।

[৪] শনিবার রাতে ইসরায়েলে ৩০০টিরও বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। ক্ষেপণাস্ত্র এবং ধীর গতির ড্রোনগুলো যখন ইসরায়েলের দিকে এগিয়ে যাচ্ছিল, তখন ইসরায়েলের মিত্ররা সাহায্যের জন্য এগিয়ে আসে বলে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে।

[৫] মার্কিন এবং যুক্তরাজ্যের বিমানবাহিনী এক্ষেত্রে সাহায্য করেছে বলা জানা গিয়েছে। এছাড়াও ফ্রান্সও এই অঞ্চলে টহল দেওয়ার সঙ্গে জড়িত থাকতে পারে, যদিও ফরাসিরা গুলি চালিয়ে ড্রোন ভূপাতিত করেছে বলে নিশ্চিত করা হয়নি।

[৬] জর্ডানের বিমানবাহিনীও ইসরায়েলকে সাহায্যের জন্য এগিয়ে এসেছিলো। জর্ডান ইসরায়েলি এবং মার্কিন বিমানের জন্য তার আকাশসীমা উন্মুক্ত করেছে, স্পষ্টতই জর্ডানের নিজস্ব আকাশসীমা লঙ্ঘনকারী ড্রোনগুলোকে গুলি করে।

[৭] লেবাননের পরিবহন মন্ত্রী আলি হামি এএফপিকে বলেছেন, ‘আমরা সকাল ৭টা (স্থানীয় সময়) থেকে ফ্লাইট ফের চালু করেছি। পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’ তার কথায়, বৈরুতের আন্তর্জাতিক বিমানবন্দর ‘ফের কাজ চালু করেছে।’ সম্পাদনা: রাশিদ 

আইএস/আর/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়