শিরোনাম
◈ পেন্টাগনের হিসা‌বে ইরানের বিরুদ্ধে গত ৬ মাসের যু‌দ্ধে ১৮ মা‌র্কিন সেনা নিহত, ৭৫০ এর বে‌শি আহত   ◈ কলকাতার ‘মিনি ঢাকা’য় অগ্নিকাণ্ডের পরও অনিয়মের রমরমা: ‘শিখা ইন’ ট্র্যাজেডির পরও টনক নড়েনি ◈ রাষ্ট্রপতির শপথ আজ, যেসব সড়কে থাকছে যান চলাচলে বিধিনিষেধ ◈ অ‌স্ট্রেলিয়ায় শান্তর অধিনায়কত্বে মুগ্ধ র‌বিচন্দন অশ্বিন, প্রশংসা করলেন তান‌জিদ তামিমেরও  ◈ ফিফা সভাপ‌তি ইনফান্তিনোর বিরুদ্ধে সরব এক সহ-সভাপতি, সিওও-কে বরখাস্ত করে হাঙ্গেরির সমর্থনও হারালেন  ◈ গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জ রুটে আসছে মেট্রোরেল ◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের ◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৪, ০১:২৯ দুপুর
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৪, ০৩:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কারাবন্দী বুশরা বিবিকে বিষ দেওয়া হয়েছে, আদালতে দাবি ইমরানের

রাশিদুল ইসলাম: [২] পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, কারাগারে থাকা তার স্ত্রী বুশরা বিবির শরীরে বিষপ্রয়োগ করা হয়েছে। ইমরান নিজে এখন রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী আছেন। মঙ্গলবার আদালতে শুনানির সময় একথা বলেন ইমরান। জিওনিউজ

[৩] অন্যদিকে বুশরা বিবি এখন রাজধানী ইসলামাবাদে ইমরান খানের বানি গালার বাড়িতে বন্দী আছেন। ওই বাড়িকেই সাবজেল ঘোষণা করেছে পাকিস্তানের প্রশাসন।

[৪] ইমরান আদিয়ালা কারাগারে বসা আদালতের শুনানিতে অংশ নেন। এ সময় ইমরান বিচারকের উদ্দেশ্যে বলেন, বুশরা বিবির ত্বক ও জিহ্বায় বিষপ্রয়োগের স্পষ্ট চিহ্ন রয়েছে।

[৫] এ সময় ইমরান আদালতের কাছে তার কারাবন্দী স্ত্রীকে বিষপ্রয়োগের ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়ার দাবি জানান। সেই সঙ্গে বুশরার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার সুযোগ চান। ইমরান বলেন, ‘আমি জানি, এর পেছনে কার হাত রয়েছে।’

[৬] তবে ইমরানের এ অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত কোনো নির্দেশ জারি করেননি। বুশরার স্বাস্থ্য পরীক্ষার আর্জির নিয়ে ইমরানকে লিখিত আবেদন জমা দিতে বলেছেন।

[৭] কারাবন্দী বুশরার জীবন ও স্বাস্থ্যের ঝুঁকি নিয়ে গত ফেব্রুয়ারিতে গভীর উদ্বেগ জানায় পিটিআই। দলটির নারী শাখার প্রেসিডেন্ট কানওয়াল শাউজাব জানান, বুশরা চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। কেননা কারাগারে তাকে সন্দেহজনক ও ক্ষতিকারক খাবার সরবরাহ করা হয়েছে।

[৮] ওই সময় পিটিআইয়ের আইনজীবী নাঈম হায়দার বলেছিলেন, কারাবন্দী বুশরা খুবই অসুস্থ। তাকে ‘খুব মসলাযুক্ত’ খাবার খাওয়ানো হয়েছে। এতে তার মুখের ভেতর আলসার হয়ে গেছে।

[৯] এর আগে আদালতে হাজিরা দেওয়ার ফাঁকে সাংবাদিকদের কাছে একই অভিযোগ করেছিলেন বুশরা নিজেও। তিনি বলেছিলনে, শবে মেরাজের সময় কারা কর্তৃপক্ষের দেওয়া খাবার ও পানি খুবই ‘তেতো স্বাদের’ ছিল। তখন তার খাবারে ‘তিন ফোঁটা টয়লেট ক্লিনার’ মেশানো হয়েছিল।

[১০] ২০১৮ সালে ইমরান খানের সঙ্গে বুশরার বিয়ে হয়। বিয়ের আয়োজন ছিল বেশ সাদাসিধে, ঘরোয়া। গুঞ্জন রয়েছে, তেরো শতকে নির্মিত একটি সুফি দরগায় ইমরানের সঙ্গে পাঁচ সন্তানের জননী বুশরার প্রথম সাক্ষাৎ হয়। তখন বুশরা প্রথম স্বামীর সংসার করছিলেন।

[১১] বুশরার বয়স এখন ৪০-এর কোঠায়। তিনি সব সময় নিজেকে নেকাবে ঢেকে রাখেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়