শিরোনাম
◈ রেকর্ড মুনাফার পরও পুরো ব্যাংক খাতে লোকসান দেড় লাখ কোটি টাকা: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন ◈ বিত‌র্কিত ট‌্যাক‌লে আমার পা ভেঙে গেলেও মেসি কার্ড পেতো না’ : আলজেরিয়া ডিফেন্ডার ◈ বাংলাদেশ-ভারত সীমান্ত ইস্যুতে কূটনৈতিক সমাধানের তাগিদ জাতিসংঘের ◈ ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তার ভয়ঙ্কর ফাঁদে মুসলিম নারী, প্রচারণার জন্য যৌনতাপূর্ণ ছবি তৈরি এবং অপব্যবহার করে ◈ ঘণ্টায় ১০ লাখ ডলার খরচ করলেও ১১৪ বছরে শেষ হবে না মাস্কের সম্পদ ◈ দক্ষিণ এশিয়ার চতুর্থ শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ, পেছনে ভারত-পাকিস্তান ◈ গণভবনের সামনে যুবলীগের ঝটিকা মিছিল, দায় নিতে চায় না দুই থানা ◈ নিরাপত্তার ঘেরাটোপে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়ার আহ্বান ◈ কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি, রপ্তানির আশা মন্ত্রীর ◈ মালয়েশিয়া ও চীনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরে কী হতে যাচ্ছে

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২৬, ০৮:০৮ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন

তপু সরকার হারুন, শেরপুরঃ চরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখা, ট্রেড অর্গানাইজেশন (টি.ও) লাইসেন্স প্রদান এবং ‘সারসংক্রান্ত নীতিমালা ২০২৫’ সংশোধনের দাবিতে শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৩ মার্চ মঙ্গলবার দুপুরে জেলা খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের সভাপতি মো. হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. আল-আমিন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জুলহাস, কোষাধ্যক্ষ আব্দুল আজিজ, সদস্য লিটন মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, ২০০৯ সালে সরকারি নীতিমালা অনুযায়ী উপজেলা পর্যায়ে খুচরা সার বিক্রয়ের অনুমতি ও অনুমোদনের জন্য টি.ও লাইসেন্স চালু করা হয়। এতে গ্রামীণ কৃষকরা দ্রুত সার সংগ্রহের সুবিধা পেতেন। কিন্তু নতুন নীতিমালার কারণে অভিজ্ঞ ও বৈধ খুচরা সার বিক্রেতারা ব্যবসা হারানোর ঝুঁকিতে রয়েছেন। এতে একদিকে কর্মসংস্থান হুমকির মুখে পড়বে, অন্যদিকে কৃষি উৎপাদন ও সার সরবরাহ ব্যবস্থায় সংকট সৃষ্টি হতে পারে। তাই আগের নীতিমালা বহাল রাখার দাবি জানান তারা।

পরে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা। মানববন্ধনে জেলার শতাধিক খুচরা সার ডিলার উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়