শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:৪৩ বিকাল
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:৪৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সারাদেশে করোনা শনাক্ত আরও ৭৩ জনের, মৃত্যু ১

রিয়াদ হাসান: [২] বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭৩ জনের। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৮ হাজার ১১৬ জন। এ সময় দেশে করোনা আক্রান্ত হয়ে এক জনের  মৃত্যু হয়েছে। ফলে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৮৭ জন।

[৩] বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

[৪] এতে বলা হয়, সারা দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮৫টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৭১৭টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৫৬ লাখ ৫৮ হাজার ৪৫৫টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার দশ দশমিক ১৮ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ০৮ শতাংশ।

[৫] অধিদপ্তর জানায়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় ৩২ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১৫ হাজার ১৮০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৩৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।

[৬] এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সাত জন আইসোলেশনে এসেছেন এবং দুই জন ছাড়পত্র পেয়েছেন। এ পর্যন্ত মোট আইসোলেশনে এসেছেন চার লাখ ৫২ হাজার ৯০১ জন এবং আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন চার লাখ ২৩ হাজার ৬৩২ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ২৯ হাজার ২৬৯ জন। সম্পাদনা: সমর চক্রবর্তী

আরএইচ/এসসি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়