শিরোনাম
◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৪, ০৮:০৪ রাত
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরো ১১ জন 

রিয়াদ হাসান: [২] শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে আরো ১১ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে সাতজন পুরুষ ও চারজন নারী রয়েছেন। এ সময়ে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

[৩] শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

[৪] এতে বলা হয়, আক্রান্ত ১১ জনের মধ্যে বরিশাল বিভাগে তিনজন, চট্টগ্রাম বিভাগে তিনজন রয়েছেন। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন একজন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চারজন রয়েছেন।  

[৪] বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছর ১৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। এর মধ্যে ছয়জন পুরুষ ও ১০ জন নারী রয়েছেন। সম্পাদনা: এল আর বাদল

আরএইচ/এলআরবি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়