শিরোনাম
◈ যুদ্ধ, ভিসা জটিলতা ও ফ্লাইট বাতিল—তিন দিকের চাপে শ্রমবাজার ◈ বিশ্ব পানি দিবস আজ: নিরাপদ পানি পাচ্ছে না দেশের প্রায় ১০ কোটি মানুষ ◈ বিশাল সিঙ্কহোলের দাপটে আতঙ্কে তুরস্কের কৃষকরা, বিপর্যস্ত কৃষিজমি, ঘরবাড়ি তলিয়ে যাওয়ার ভয় ◈ প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ◈ সাংবাদিক আনিস আলমগীরকে টেলিফোন করে যা বললেন প্রধানমন্ত্রী ◈ ইরানের পদক্ষেপে উদ্বেগ, হরমুজে নিরাপদ চলাচলে ২২ দেশের অঙ্গীকার ◈ জামালপুরে ভাসমান ড্রাম ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, চার শিশুর মৃত্যু ◈ রাজধানীসহ ১৫ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, ১৫ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ বাংলাদেশ খুলেছে দরজা, ভারত কবে দেবে পূর্ণ ভিসা সেবা? ◈ ডলার বাড়ায় চাপে স্বর্ণ, দামে বড় দরপতন

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৩, ১০:০১ রাত
আপডেট : ২৪ নভেম্বর, ২০২৩, ১০:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন ৬ মৃত্যু, শনাক্ত ৬৪৫

ডেঙ্গুর আক্রান্তের সূচক একই রুপ রয়েছে: ভাইরোলজিস্ট সমিতি

মাজহারুল মিচেল: [২] শীতে ডেঙ্গুর মৃত্যুর সংখ্যা কমলেও এখনো আক্রান্তের সংখ্যা একই রুপ রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ভাইরোলজিস্ট সমিতি।

[৩] সমিতির সভাপতি অধ্যাপক ড. জুলফিকার মামুন বলেন, আমাদের দেশের সব জায়গায় ডেঙ্গু ছড়িয়ে পড়ায় এখনও সূচক আগের মতই আছে। তবে আমরা যদি আমাদের সচেতনতাকে ও বাড়ি ঘর পরিস্কার পরিচ্ছন্ন রাখতে পারি তবে এ সূচকও কমে যাবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।

[৪] এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম বৃহস্পতিবার (২৪ নভেম্বর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়,  বৃহস্পতিবার ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৪ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯১ জন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৫৮৩ জনের মৃত্যু হয়েছে।

[৫] বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৩ হাজার ৮৪৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৩ লাখ ৬ হাজার ৪৩৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লাখ ১ হাজার ৬ জন। সম্পাদনা: তারিক আল বান্না 

এমএম/টিএবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়