শিরোনাম
◈ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী ◈ যৌথ বাহিনীর অভিযানে ৭ শতাধিক রোহিঙ্গা আটক ◈ শেষ মুহূর্তে আজ ঢাকার ছয় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান ◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৩, ০৯:১৯ রাত
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২৩, ০৯:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৮৮৯ 

ডেঙ্গু নিয়ন্ত্রণে শিশুদেরকে সচেতনতার বার্তা দিচ্ছেন শিক্ষকরা

মাজহারুল মিচেল: [২] সারাদেশে ডেঙ্গুর প্রকোপকে ঠেকাতে প্রায় সব পেশাজীবির মানুষই কাজ করে যাচ্ছেন। এবার এর সঙ্গে যুক্ত হয়েছেন প্রাথমিক শিক্ষক সমিতির শিক্ষকবৃন্দ।

[৩] সংগঠনটির নির্বাহি সম্পাদক মোয়াজ্জেম হোসেন শাহীন জানান, শিশুদের মাঝে ডেঙ্গুর প্রকোপ সম্পর্কে জানাতে ইতোমধ্যে কেন্দ্রিয় কমিটি একটি চিঠি ইস্যু করেছে। দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এ নেটিশ অনুযায়ি কাজ করে যাচ্ছেন বলে আশ^াস দেয়া হয়।

[৪] তিনি বলেন, শিক্ষকরাই যেকোনো বার্তা ছড়িয়ে দিতে পারেন শিক্ষার্থীদের মধ্যে। বাবা-মা'র পরে শিক্ষকরাই শিশুদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষকরা সুন্দর সুস্থ সমাজ গঠনের কারিগর। আমরা শিক্ষকদের আহবান করছি আজকে থেকেই শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতা বার্তা ছড়িয়ে দেয়।

[৫] তিনি বলেন, কি কি কারণে এডিস মশা জন্মায় সে বিষয়গুলো শিশুদেরকে জানানো হবে। এডিস মশার ভয়াবহতা সম্পর্কে শিশুদের জানানো হবে। কারণ শিশুরাই বাসা বাড়িতে গিয়ে এটি এপ্লাই করবে। তারা বাবা-মা, দাদা-দাদি, নানা-নানিদের জানাবে বাসা বাড়ি পরিষ্কার রাখতে হবে, কোন ভাবেই পানি জমতে দেয়া যাবে না। তারা সবাইকে জানাবে কিভাবে এডিস মশা নিয়ন্ত্রণে রাখা যায়।

[৬] স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৮৮৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮৯ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২১০০ জন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৮৭৫ জনের মৃত্যু হয়েছে।

[৭] বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১০ হাজার ২৮০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৬৯৬ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ৫৮৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। সম্পাদনা: তারিক আল বান্না

এমএম/টিএবি

  • সর্বশেষ
  • জনপ্রিয়