শিরোনাম
◈ প্রতিষ্ঠা‌নের অস্তিত্ব নেই, অথচ কো‌টি কো‌টি টাকা অনুদান দি‌য়ে‌ছেন সদ্য বিদায়ী উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ◈ মুস্তাফিজের স‌ঙ্গে পূর্ব প‌রিচয় বার্মিংহাম কো‌চের, এ কার‌ণেই সু‌যোগ পে‌লেন হা‌ন্ড্রেড ব‌লের টুর্না‌মে‌ন্টে ◈ হরমুজ প্রণালী দখলে ট্রাম্পের ‘মিত্র জোট’ আহ্বান, সরাসরি প্রত্যাখ্যান ফ্রান্সের ◈ প্রচুর টাকা ঢেলেও প‌য়েন্ট টে‌বি‌লের তলানীতে লিভারপুল  ◈ প্রবাসীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করলো আমিরাত সরকার ◈ ইরানের পাল্টা হামলায় প্রতিরক্ষা সংকটে ইসরায়েল ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৩, ০৮:২৭ রাত
আপডেট : ২৫ মার্চ, ২০২৩, ০৮:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রূপায়ণ সিটি ও এভার কেয়ার হাসপাতালের মধ্যে সমঝোতা স্মারক সই

মনজুর এ আজিজ: রূপায়ণ সিটি ও এভার কেয়ার হাসপাতালের মধ্যে সমঝোতা স্মারক সই অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উত্তরায় রূপায়ণ সিটির নিজ কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়। 

এই চুক্তির আওতায় রূপায়ণ সিটি উত্তরার গ্রাহক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ অনুমোদিত ব্যক্তি অগ্রাধিকার ভিত্তিতে নিজের ও পরিবারের সদস্যের জন্য এভারকেয়ার হাসপাতাল ঢাকা থেকে বিশেষ সুবিধায় সেবা গ্রহণ করতে পারবে। প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত কর্পোরেট ডেস্ক থেকে রূপায়ণ সিটির গ্রাহক ও অনুমোদিত ব্যক্তিবর্গ এই সুবিধা নিতে পারবে।

রূপায়ণ সিটি উত্তরার প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাহবুবুর রহমান ও এভারকেয়ার হাসপাতালের হেড অব মার্কেটিং ভিনয় কাউল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। 

এ সময় উপস্থিত ছিলেন রূপায়ণ সিটি উত্তরার পক্ষে সিনিয়র জিএম এইচ আর ও অ্যাডমিনিস্ট্রেশন, এইচ এম ফরিদুর রহমান, কাস্টমার সার্ভিস ডিভিশনের জিএম জায়দুর রশীদ, জিএম ও হেড অব ফাইন্যান্স মো. মোর্শেদ আলম, ডিজিএম মার্কেটিং কাজী সারজীল হাসান, এভারকেয়ার হাসপাতালের পক্ষে ডিজিএম এ এম আবুল কাশেম রনি, সহকারী ম্যানেজার মো. ইফতেখার হোসেন প্রমুখ।

এমএএ/এনএইচ  

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়