শিরোনাম
◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২২, ০৯:৩৭ রাত
আপডেট : ২৮ নভেম্বর, ২০২২, ০৯:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেঙ্গুতে মৃত্যুশুন্য দিনে হাসপাতালে ভর্তি ৩৬৬ জন

ডেঙ্গুবাহী এডিস মশা

শাহীন খন্দকার: গত ২৪ ঘণ্টায় মৃত্যু শুন্য দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩৬৬ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২৮নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

চলতি বছর এখন পর্যন্ত ২৪৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ১৫০ জন ঢাকা মহানগরীতে এবং ঢাকার বাইরে ৯৭ জন মারা গেছেন। আর চলতি মাসে এখন পর্যন্ত মারা গেছেন ১০৬ জন। ২০০০ সালে দেশে ডেঙ্গু আসার পর এটাই এক বছরে সর্বোচ্চ মৃত্যু।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৩৬৬ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৩৭ জনে। রাজধানীতে ১ হাজার ৮৪ জন এবং অন্যান্য বিভাগে ৭৫৩ জন। 

চলতি বছর সারাদেশে এখন পর্যন্ত সর্বমোট ৫৬ হাজার ৪৯৬ ডেঙ্গু রোগী ভর্তি মধ্যে ৫৪ হাজার ৪১২ জন চিকিৎসা সেবা নিয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে রাজধানীতে ৩৪ হাজার ৭৮১ জন ঢাকার বাইরে ১৯ হাজার ৬৩১ জন রোগী চিবিৎসা সেবা নিয়েছেন।

এছাড়া অক্টোবরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ২১ হাজার ৯৩২ জন এবং মারা গেছেন ৮৬ জন।  চলতি মাসে ২৮ তারিখ পর্যন্ত আক্রান্ত রোগী ১৮ হাজার ৪৭২ জন আর মৃত্যু হয়েছে ১০৬ জনের। গত ২৪ ঘণ্টায় সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৩৬৬ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ২১০ জন এবং অন্যান্য বিভাগে ১৫৬ জন।

উল্লেখ্য, গত বছর জানুয়ারী থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিলো ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০৫ জনের।

এসকে/এনএইচ

  • সর্বশেষ