শিরোনাম
◈ ইয়াবা পাচারে বদলেছে রুট, বাড়ছে রেল-নৌ ও পাহাড়ি পথের ব্যবহার ◈ বিদেশিবিরোধী উত্তেজনায় আতঙ্কিত দক্ষিণ আফ্রিকার অভিবাসীরা ◈ আর্মব্যান্ড ছাড়াই হামজা নেতা: থমাস ডুলি ◈ তুচ্ছ ঘটনায় বারবার সংঘর্ষে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজ ◈ পাথর নিক্ষেপ ঠেকাতে কক্সবাজারগামী ট্রেনে বসছে সিসি ক্যামেরা ◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি ◈ দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি ◈ ডিমের বাজারে অস্বাভাবিক দাম ও কৃত্রিম সংকট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন ◈ জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য ৬ লাখ ৫০ হাজার চাকরি, আবেদন করতে পারবেন যারা ◈ আকাশসীমার জটিলতা কাটল, ১ অক্টোবর থেকে আসছে রূপপুরের ইউরেনিয়াম

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:০২ সকাল
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গলার ফোলা থাইরয়েড নাকি অন্য সমস্যা, বুঝবেন যেসব লক্ষণে

গলার সামনে ফোলা ভাব, ঘাড়ে ছোট গুটি কিংবা হঠাৎ স্বর বদলে গেলে অনেকেই এটিকে থাইরয়েডের সমস্যা মনে করেন। তবে এসব লক্ষণের পেছনে একাধিক কারণ থাকতে পারে। থাইরয়েড গ্রন্থিতে গুটি তৈরি হওয়া, সংক্রমণ, লসিকা গ্রন্থি ফুলে যাওয়া কিংবা অন্য কোনও সমস্যার কারণেও ঘাড়ে ফোলা বা মাংসপিণ্ড দেখা দিতে পারে।

থাইরয়েড গ্রন্থি গলার সামনের নিচের দিকে থাকা প্রজাপতির মতো আকৃতির একটি গ্রন্থি। এটি শরীরের বিপাকক্রিয়া নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই গ্রন্থিতে অস্বাভাবিক গুটি তৈরি হলে তাকে থাইরয়েডের গুটি বলা হয়। সব থাইরয়েডের গুটি ক্ষতিকর নয়, তবে নতুন কোনও গুটি দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

গলার সামনে ফোলা দেখা দেওয়া, ঘাড়ে শক্ত গুটি অনুভূত হওয়া, স্বর পরিবর্তন, খাবার বা পানি গিলতে কষ্ট এবং গলায় চাপ বা অস্বস্তি- এ ধরনের লক্ষণ দেখা দিতে পারে। কোনও কোনও ক্ষেত্রে শ্বাস নিতে কষ্টও হতে পারে, বিশেষ করে গুটিটি বড় হয়ে আশপাশের অংশে চাপ তৈরি করলে।

ঘাড়ের বিভিন্ন অংশে ছোট ছোট গুটি দেখা দিলে সেটি সব সময় থাইরয়েডের গুটি নাও হতে পারে। সংক্রমণের কারণে লসিকা গ্রন্থি ফুলে গেলেও এমন হতে পারে। তাই শুধু লক্ষণ দেখে নিজে থেকে রোগের নাম নির্ধারণ না করে চিকিৎসকের পরামর্শ নেওয়াই নিরাপদ।

বিশেষ করে গলার গুটি দ্রুত বড় হলে, দীর্ঘদিন স্থায়ী হলে, শক্ত মনে হলে কিংবা এর সঙ্গে স্বর পরিবর্তন, গিলতে বা শ্বাস নিতে সমস্যা থাকলে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া উচিত। প্রয়োজন অনুযায়ী চিকিৎসক শারীরিক পরীক্ষা, রক্ত পরীক্ষা, গলার আলট্রাসনোগ্রামসহ অন্যান্য পরীক্ষা করতে পারেন।

গলায় নতুন কোনও ফোলা বা গুটি দেখা দিলেই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। আবার এটিকে সাধারণ সমস্যা ভেবে দীর্ঘদিন ফেলে রাখাও ঠিক নয়। কারণ নির্দিষ্ট কারণ জানতে চিকিৎসকের মূল্যায়ন প্রয়োজন।

  • সর্বশেষ