শিরোনাম
◈ জাতীয় গ্রিডে বাড়ছে গ্যাস, কাল আসছে আরও এক এলএনজি কার্গো ◈ জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’ ◈ বয়স জালিয়াতির কার‌ণে এক সঙ্গে ৫০০ জন কু‌স্তি‌গির বহিষ্কার ◈ ‘যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে রেমিট্যান্সের শীর্ষে ফের সৌদি আরব’ ◈ হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু ◈ সব নাগরিকের জন্য ‘এক-আইডি’; জন্মের পরই মিলবে ডিজিটাল পরিচয় ◈ নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১,২৭৩, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার ◈ রংপুরে চার খুন: আসামিদের ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা, পুলিশ বলছে ‘এখনই বলা যাবে না’ ◈ ডলারের বিপরীতে ফের শক্তিশালী ইউয়ান  ◈ তিন বছরে ৪০০-এর বেশি গার্মেন্টস বন্ধ, কারণ জানালেন বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৩০ বিকাল
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে আরও তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৯৮৬ জনে।  

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। আর ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছে ১ হাজার ৪৪ জন। এর মধ্যে ৯৬৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। আর হাম শনাক্ত হয়েছে ৮০ জনের।

এ নিয়ে সারা দেশে হাম আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ হাজার ৫২৭ জনে। আর উপসর্গ পাওয়া গেছে ১ লাখ ৬১ হাজার ১৪৮ জনের শরীরে।

এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৪১ হাজার ৪৪৯ জন। আর হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৩৬ হাজার ৪০৫ জন।

 

  • সর্বশেষ