শিরোনাম
◈ যুব এশিয়া কা‌পে ভার‌তের বিরু‌দ্ধে ৩৩৩ টার্গেটে খেল‌তে নে‌মে ২৬ রা‌নে অলআউট নেপাল ◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৬, ১২:৩১ দুপুর
আপডেট : ৩০ আগস্ট, ২০২৬, ১২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডায়াবেটিস নেই, তবু বাড়ছে রক্তে শর্করা—যে ৫ কারণ দায়ী

রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি মানেই যে ডায়াবেটিস, তা কিন্তু নয়। বরং ডায়াবেটিসে আক্রান্ত না হলেও বাড়তে পারে রক্তে শর্করার পরিমাণ। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই অবস্থাকে বলা হয় ‘হাইপারগ্লাইসেমিয়া’। খালি পেটে রক্তে শর্করার মাত্রা ১০০ মিলিগ্রামের বেশি হলে তাকে হাইপারগ্লাইসেমিয়া বলে। বারবার এ ধরনের সমস্যা হলে দেখা দিতে পারে হৃদরোগ ও স্টোকের ভয়। কিন্তু এর কারণ কী? চলুন জেনে নেওয়া যাক, ডায়াবেটিস না হলেও কোন ৫ কারণে রক্তের শর্করা বাড়তে পারে-

পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম: পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে যেসব নারীর, তাদের শরীরে হরমোনের ভারসাম্যে সমস্যা দেখা দেয়। এর ফলে বেড়ে যেতে পারে টেস্টোস্টেরন, ইনস্যুলিন ও সাইটোকাইন ক্ষরণ। যে কারণে রক্তে শর্করার মাত্রাও বেড়ে যেতে পারে। তাই শরীরে হঠাৎ শর্করার মাত্রা বেড়ে গেলে তার নেপথ্যের কারণ জেনে নিন।

মানসিক উদ্বেগ: বর্তমান সময়ে মানসিক উদ্বেগ যেন আমাদের নিত্যসঙ্গী। এই মানসিক চাপ ও উদ্বেগ শরীরের কর্টিসোল ও অ্যাড্রিনালিন হরমোন ক্ষরণের মাত্রা বাড়িয়ে দিতে পারে। এই হরমোনগুলোর ভারসাম্য নষ্ট হলেও বেড়ে যেতে পারে রক্তে শর্করার পরিমাণ। তাই যতটা সম্ভব দুশ্চিন্তামুক্ত ও হাসিখুশি থাকার চেষ্টা করুন।

সংক্রমণের কারণে: চারপাশে ক্ষতিকর ভাইরাসের তো অভাব নেই। তাই নানা ধরনের সংক্রমণের ভয়ও উড়িয়ে দেওয়া যায় না। বিভিন্ন ধরনের সংক্রমণ আমাদের শরীরে কর্টিসোলের ক্ষরণ বৃদ্ধি করে। এই হরমোন কমিয়ে দেয় ইনস্যুলিনের রক্ত থেকে অতিরিক্ত শর্করা হ্রাস করার ক্ষমতা। যে কারণে হঠাৎই বেড়ে যেতে পারে রক্তের শর্করার মাত্রা।

Advertisement

ওষুধের কারণে: ডোপামাইন, নর-এপিনেফ্রিনযুক্ত ওষুধ বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমাতে ব্যবহৃত ওষুধ তৈরি করতে পারে একাধিক পার্শ্বপ্রতিক্রিয়া। একই প্রতিক্রিয়া দেখা দিতে পারে কর্টিকোস্টেরয়েড রয়েছে এমন ওষুধের ক্ষেত্রেও। যে কারণে বাড়তে পারে রক্তের শর্করার পরিমাণ।

স্থূলতা: স্থূলতার কারণে নানা ধরনের সমস্যা দেখা দেয়। এই সমস্যা ইনস্যুলিনের কার্যকারিতা কমিয়ে দেয়। সেইসঙ্গে রক্তের গ্লুকোজের পরিমাণ কমাতেও প্রতিবন্ধকতা তৈরি করে। তাই আপনার উচ্চতা অনুযায়ী সঠিক ওজন ধরে রাখার চেষ্টা করুন।

 

  • সর্বশেষ