শিরোনাম
◈ এশিয়ান গেম‌সে ক্রিকেটে ভারত-পাকিস্তান লড়াই হ‌বে শুধু পদকের জন‌্য ◈ প্রবাসফেরত কর্মীদের পুনর্বাসনে ১০ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক ◈ আত্মগোপনে থাকা নানক কীভাবে দেশ ছাড়লেন, জানালেন আনন্দবাজারকে ◈ ঢাকার সড়কে অটোরিকশার রাজত্ব : ব্যাটারি চার্জে ৩ হাজার কোটি টাকার অবৈধ লেনদেন ◈ তারেক রহমানের সঙ্গে ছাত্রদলের শীর্ষ পাঁচ নেতার বিদায়ী সাক্ষাৎ, আসছে নতুন কমিটি ◈ রাষ্ট্রপতি হলে কি রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় হয়ে যেতে হয়? ◈ বাংলাদেশে নিজেদের গোপন নেটওয়ার্ক গঠনের চেষ্টা করছে আল-কায়েদা: জাতিসংঘের সতর্কর্তা ◈ বন্ধ হলো সামিটের এলএনজি সরবরাহ, গ্যাস সংকট আরও তীব্র হওয়ার শঙ্কা ◈ র‍্যাবের টিএফআই সেলে পৈশাচিক নির্যাতন: ট্রাইব্যুনালে চিকিৎসকের চাঞ্চল্যকর জবানবন্দি ◈ সবার মতামত নিয়েই সংবিধান সংশোধন ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে: চিফ হুইপ

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২৬, ০৯:২৩ সকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এসএসসি পাসে গণস্বাস্থ্য কেন্দ্রে প্যারামেডিক কোর্সে ভর্তি, মিলবে ৮ হাজার টাকা ভাতা

বেসরকারি সাহায্য সংস্থা গণস্বাস্থ্য কেন্দ্রে প্যারামেডিক কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদনের সময়সীমা আগামী ৩১ আগস্ট পর্যন্ত।

প্রশিক্ষণ চলাকালীন আট হাজার টাকা ভাতা দেওয়া হবে। এ ছাড়া, প্রশিক্ষণ শেষে কর্মসংস্থান ও উচ্চতর শিক্ষার সুযোগ রয়েছে। আগ্রহীদের অবশ্যই এসএসসি পাস হতে হবে। ডাকযোগে বা সরাসরি আবেদন করতে পারবেন।

প্রশিক্ষণের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: গণস্বাস্থ্য কেন্দ্র

প্রশিক্ষণের নাম: প্যারামেডিক কোর্স

আসন সংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ, বিজ্ঞান বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে

অন্যান্য যোগ্যতা

সাইকেল, মোটরসাইকেল চালানো ও সাঁতার জানা থাকতে হবে। না জানলে শিখতে হবে। চার মাস বেসিক প্রশিক্ষণের শেষে বাংলাদেশের যেকোনো এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে। ধূমপান, পান-জর্দা সেবন বা অন্য যেকোনো নেশাজাতীয় দ্রব্যে আসক্তদের আবেদন করার প্রয়োজন নেই।

দায়িত্বসমূহ

নির্ধারিত ৪ মাস বেসিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করা, প্রশিক্ষণের নিয়মাবলী ও নির্দেশিকা কঠোরভাবে মেনে চলা, স্বাস্থ্যসেবামূলক কার্যক্রমে দক্ষতা অর্জন করা, প্রাতিষ্ঠানিক ও মাঠপর্যায়ে অর্পিত দায়িত্ব পালন করা, প্রশিক্ষণের পর নির্ধারিত এলাকায় সেবা প্রদানে প্রস্তুত থাকা এবং প্রশিক্ষণকালীন মাসিক ভাতা: ৮ হাজার টাকা।

অন্যান্য সুবিধা

বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাস হলে ভবিষ্যতে উচ্চতর প্রশিক্ষণ ও গণবিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ রয়েছে।

বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস হলে ডিপ্লোমা করার সুযোগ রয়েছে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

কর্মস্থল: সাভার, ঢাকা, প্রশিক্ষণ শেষে দেশের যেকোনো এলাকা।

আবেদন যেভাবে: ডাকযোগে বা সরাসরি

ঠিকানা: পরিচালক, স্বাস্থ্য প্রশিক্ষণ, গণস্বাস্থ্য কেন্দ্র, মির্জানগর, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৮৮

যোগাযোগের ঠিকানা: স্বাস্থ্য প্রশিক্ষণ বিভাগ, গণস্বাস্থ্য কেন্দ্র, মির্জানগর, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৮৮। 

ফোন: ০১৭৫১৪৪৩১১২, ০১৭২২৪৪৩৬৮৩।

আবেদনের সময়সীমা: ৩১ আগস্ট ২০২৬

নির্দেশনা

তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি (মেয়েদের ক্ষেত্রে হিজাব, বোরকা ছাড়া), শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশিট, জন্মনিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং ৫০০ টাকা রেজিস্ট্রেশন ফি বাবদ গণস্বাস্থ্য স্বাস্থ্য প্রশিক্ষণ বিভাগের হিসাব শাখায় জমা দিয়ে রশিদসহ আবেদনপত্র পাঠাতে হবে।

প্রার্থীদের লিখিত ও মৌখিক ভর্তি পরীক্ষা আগামী ৫ সেপ্টেম্বর গণস্বাস্থ্য কেন্দ্রের প্রশিক্ষণ বিভাগে অনুষ্ঠিত হবে।

সূত্র : মেডিভয়েস

  • সর্বশেষ
  • জনপ্রিয়