শিরোনাম
◈ জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: জামায়াত আমির ◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২২, ০৫:০৩ বিকাল
আপডেট : ০৪ জুলাই, ২০২২, ০৫:০৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১২, শনাক্ত ২ হাজার ২৮৫

করোনা ভাইরাস

শাহীন খন্দকার: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১২জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ২ হাজার ২৮৫ জন। সোমবার (৪জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরে কোভিড১৯ ইউনিটিটের প্রধান ডা. মো. জাকির হোসেন খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

তিনি আরো জানিয়েছেন, এপর্যন্ত শনাক্ত হয়েছে ১৯লাখ ৮০ হাজার ৯৭৪জন। এছাড়া সুস্থ্য হয়েছে গত ২৪ ঘন্টায় ৪৮২ জন। এপর্যন্ত সুস্থ হয়েছেন, ১৯ লাখ ৮ হাজার ৭৭৯ জন। নতুন ১২ মৃত্যুসহ এপর্যন্ত মৃত্যু হয়েছে, ২৯ হাজার ১৭৪ জনের। 

এদিকে, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার দাড়িয়েছে ১৬ দশমিক ৫১ শতাংশ। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ১৩ দশমিক ৭৬ শতাংশ। এ পর্যন্ত সুস্থ হয়েছে ৯৬ দশমিক ৩৬ শতাংশ। ২৪ ঘন্টায় মৃত্যু ১ দশমিক ৪৭ শতাংশ।

এছাড়া ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা ১৩ হাজার ৮২৮ জনের মধ্যে পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৮৪২ জনের। এপর্যন্ত পরীক্ষা করা হয়েছে এককোটি ৪৩ লাখ ৯৪ হাজার ৮১৯ জনের।

উল্লেখ্য, স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়