শিরোনাম
◈ আজও উত্তপ্ত মিরপুর, পুলিশ-শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ বাজারে কমছে সবজি, ডিম ও মুরগির দাম ◈ তৃতীয় টার্মিনাল নিয়ে জাপানের কঠিন শর্ত মেনে নিল বাংলাদেশ ◈ মাটির নিচেই গোটা গ্রাম, ২০০ বছরের পুরোনো বাড়িতে আজও বসবাস করছেন হাজারো মানুষ! ◈ ৩৫৭ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে কি না, জানতে চাইল পুলিশ সদর দপ্তর ◈ দাঙ্গা নিয়ন্ত্রণ ও জনশৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছে তুরস্কের বিশেষজ্ঞ দল ◈ রাজনৈতিক দলগুলোর এত টাকা আসে কোথা থেকে, দল চালাতে কত টাকা লাগে: টিআইবির গবেষণা ◈ কাঙ্ক্ষিত দামে বিক্রি না হওয়ায় আবুধাবিতে ফেরত যাচ্ছিল ৪ কোটি ৯১ লাখ টাকার স্বর্ণের ডিম, আটক ৬টি ◈ ওয়ারীতে বাসায় কুশ চাষ ও মাদক সরবরাহ, যুক্তরাষ্ট্রফেরত ২২ বছর বয়সী তৌসিফ গ্রেপ্তার

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২৪, ০৮:২৪ রাত
আপডেট : ১৪ এপ্রিল, ২০২৪, ০৮:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুপার স্পেশালাইজড হাসপাতাল পরিদর্শন করলেন, উপাচার্য বিএসএমএমইউ

শাহীন খন্দকার: [২] বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীন সুপার স্পেশালাইজড হাসপাতালে  শিগগিরই দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক, প্রশিক্ষক নিয়োগ সিনিয়র চীফ কনসালটেন্ট, চীফ কনসালটেন্ট, সিনিয়র কনসালটেন্ট, কনসালটেন্ট এর মতো বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু করতে সংশ্লিষ্টদের দ্রুত তাগিদ দিয়েছেন,বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক।

[৩] এছাড়া প্রয়োজনীয় সংখ্যক নার্স নিয়োগ, ক্লিনার নিয়োগের বিষয়টিও আলোচিত হয়। বৈঠকে প্রয়োজনীয় সংখ্যক যন্ত্রপাতির ব্যবস্থা করা, উন্নতমানের ফার্মেসীর ব্যবস্থা, কিচেন, ক্যান্টিনসহ নানাবিধ বিষয় আলোচিত হয়। আন্তর্জাতিক মান বজায় রেখে সুপার স্পেশালাইজড হাসপাতাল যাতে পূর্ণাঙ্গরূপে চালু করা যায় সে লক্ষ্যেই নববর্ষ ছুটির মাঝে তিনি এই বৈঠক করেন।

[৪] বাংলা নববর্ষ ১৪৩১ বঙ্গাব্দের ছুটির দিনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের কার্যক্রম পরিদর্শন করেছেন উপাচার্য অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হক। তিনি আজ রবিবার (১লা বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ইংরেজি ১৪ এপ্রিল ) সুপার স্পেশালাইজড হাসপাতালের বিভিন্ন সেন্টার পরিদর্শন করেন এবং পরে পরিচালক  অফিসে দীর্ঘ সময় চিকিৎসকদেও সঙ্গে বৈঠক করেন। 

[৫] বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতাল পরিদর্শনের সময় উপাচার্য অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হক এর সঙ্গে ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সালাহউদ্দীন শাহ, পরিচালক (সুপার স্পেশালাইজড হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোঃ আব্দুল্লাহ আল হারুন, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার দেবনাথ, উপ-পরিচালক (সুপার স্পেশালাইজড হাসপাতাল) মোঃ শফিকুল ইসলাম প্রমুখ।

[৬] বাংলা নববর্ষ ১৪৩১ বঙ্গাব্দ উপলক্ষ্যে বিশ^বিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, ছাত্রছাত্রী, কর্মকর্তা, নার্স, কর্মচারী এবং শুভানুধ্যায়ীসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত  উপাচার্য অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হক। সম্পাদনা: কামরুজ্জামান

এসকে/এনএইচ

  • সর্বশেষ