শিরোনাম
◈ ২০১৬ সালে ভারতের নোট বাতিলের উদ্যোগের মতোই বাংলাদেশেও ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে! ◈ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র, মহাসড়কে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ◈ সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান ◈ ইরানে টানা দ্বিতীয় দিনের মার্কিন হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি আইআরজিসির ◈ মহাকাশ গবেষণায় জোর: আকস্মিকভাবে স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, আধুনিকায়নের নির্দেশ ◈ ইবোলা সতর্কতায় ভারতে সব আন্তর্জাতিক যাত্রীর জন্য বাধ্যতামূলক এয়ার সুভিধা ২.০ ◈ কোনো দেশের সরকারপ্রধান আরেক দেশের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে যায় না, এ সমস্ত প্রশ্ন করবেন না, আমরা খুব বিব্রত হই: পররাষ্ট্রমন্ত্রী ◈ রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পর এবার দক্ষিণ কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে ◈ বাংলাদেশ থেকে চীন কে‌নো কাঁঠাল নিতে চায়? ◈ বজ্রপাতে ১২ বছরে প্রাণ গেল ৩৮৬০ জনের, সবচেয়ে ঝুঁকিতে হাওরাঞ্চল

প্রকাশিত : ২৮ জুন, ২০২৬, ১০:৫৪ দুপুর
আপডেট : ২৮ জুন, ২০২৬, ০১:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাটকীয় ড্রয়ে একসঙ্গে নকআউটে অস্ট্রিয়া-আলজেরিয়া, বিদায় ইরান

গ্রুপ পর্বের শেষ  রাউন্ডের মহানাটকীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রিয়া এবং আলজেরিয়া। ম্যাচের শেষ সেকেন্ডের শেষ শটে আলজেরিয়ার জাল কাঁপিয়ে ৩-৩ গোলের নাটকীয় সমতা এনেছে অস্ট্রিয়া।

রোববার (২৮ জুন) আর এই এক গোলের ওলটপালটে দুই দলই মেগা সমীকরণ মিলিয়ে একসঙ্গে পা রেখেছে বিশ্বকাপের ‘রাউন্ড অব ৩২’ বা নকআউট পর্বে। তবে দুই দলের এই ড্রয়ের রাতে চরম ট্র্যাজেডির শিকার হয়ে চলমান বিশ্বকাপ থেকে অফিশিয়ালি বিদায় নিতে হলো এশিয়ার পরাশক্তি ইরানকে। 

ম্যাচটিতে নকআউট পর্বে জায়গা করে নিতে মরিয়া আলজেরিয়া প্রথমার্ধের ধাক্কা সামলে দ্বিতীয়ার্ধে দুর্দান্ত লড়াই শুরু করে। ম্যাচের এক পর্যায়ে রিয়াদ মাহরেজের জাদুকরী স্ট্রাইকে ম্যাচে ২-২ গোলে সমতা ফেরায় আফ্রিকার দলটি। মাঠের বাঁ দিক থেকে হুসেম আউয়ার অসাধারণ ফুটবল শৈলী প্রদর্শন করে অস্ট্রিয়ার ডিফেন্ডার স্টেফান পশকে বোকা বানিয়ে কাট-ইন করেন।

এরপর গোলমুখে এক স্টাইলিশ ভাসানো ক্রস বাড়ান তিনি, যা অস্ট্রিয়ার পুরো রক্ষণভাগকে ফাঁকি দিয়ে পৌঁছে যায় ফার পোস্টে ওত পেতে থাকা রিয়াদ মাহরেজের পায়ে। এমন সুবর্ণ সুযোগে কোনো ভুল না করে অত্যন্ত ঠাণ্ডা মাথায় বল জালে জড়ান এই আলজেরিয়ান অধিনায়ক। আলজেরিয়ার জার্সিতে এটি মাহরেজের ৩৯তম আন্তর্জাতিক গোল।

মাহরেজের এই গোলের পর ম্যাচে নাটকীয়তার নতুন অধ্যায় শুরু হয়, যেখানে স্কোরলাইন ৩-২ করে জয়ের সুবাস পাচ্ছিল আলজেরিয়া। কিন্তু রেফরির শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে, ম্যাচের একেবারে শেষ শটে কপাল পুড়ে আলজেরিয়ার। অস্ট্রিয়ার এক বিধ্বংসী আক্রমণ আলজেরিয়ার জাল কাঁপিয়ে দিলে ম্যাচটি ৩-৩ সমতায় শেষ হয়। এই ড্রয়ের ফলে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের মারপ্যাঁচে অস্ট্রিয়া ও আলজেরিয়া দুই দলই শেষ ৩২-এর টিকিট নিশ্চিতের উল্লাসে মাতে। 

সূত্র: যমুনা টিভি 

  • সর্বশেষ
  • জনপ্রিয়