শিরোনাম
◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ জরুরি নির্দেশনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য ◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড ◈ ছয় ম্যাচে ছয় হার, তবু ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের! ◈ জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ

প্রকাশিত : ২৮ জুন, ২০২৬, ০৯:১৪ সকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টি-টোয়েন্টি ক্রিকেট‌কে আলাদা খেলা হিসেবে বি‌বেচনা  করা উচিত, বললেন র‌বিচন্দ্রন অশ্বিন 

স্পোর্টস ডেস্ক : ভারতের সাবেক অফস্পিন অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন বলেছেন, আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেট এতটাই বদলে গেছে যে এটিকে প্রচলিত ক্রিকেটের একটি সংস্করণ নয়, বরং আলাদা একটি খেলা হিসেবে বিবেচনা করা উচিত। তার মতে, এই ফরম্যাটে খেলোয়াড়দের মূল্যায়নের মানদণ্ডও টেস্ট ও ওয়ানডে ক্রিকেট থেকে ভিন্ন হওয়া প্রয়োজন।

উইজডেনের ‘দ্য স্কুপ’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে অশ্বিন বলেন, 'টি-টোয়েন্টির মূল লক্ষ্য দর্শকদের বিনোদন দেওয়া। তাই এখানে ব্যাটসম্যানদের আধিপত্যটাই বেশি থাকে। মানুষ মাঠে আসে ছক্কার বৃষ্টি দেখতে। ফলে এই ফরম্যাটে ব্যাট ও বলের সমান লড়াই দেখা যাবে, এটা চিন্তা করা বাস্তবসম্মত না। আইপিএলে এবারের আসরে দেখা গিয়েছে রানের বন্যা। আড়াইশো রান যেন কোন ব্যাপারই ছিলো না দলগুলোর কাছে।

এ নিয়ে অশ্বিন বলেন, 'বোলারদের এখন আর শুধু উইকেট বা ইকোনমি রেটে বিচার করা ঠিক হবেনা। বরং তারা কতটা চাপ তৈরি করতে পারছেন এবং ভালো বল করেও কী পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন, সেসব বিষয় বিবেচনায় নেওয়া দরকার। সাক্ষাৎকারে ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ভারতের এই অভিজ্ঞ স্পিনার।

তার মতে, টেস্ট ও টি-টোয়েন্টির মাঝখানে ওয়ানডে ক্রিকেট ধীরে ধীরে নিজের গুরুত্ব হারাচ্ছে। এসময় বিশ্বকাপ প্রতিবছর আয়োজনের পরিবর্তে চার বছর পরপর আয়োজনের পক্ষে মত দেন অশ্বিন। অশ্বিন আরও বলেন, 'টেস্ট ক্রিকেটে বোলারদের জন্য সহায়ক উইকেট তৈরি করা উচিত, যাতে ব্যাটসম্যানদের দক্ষতা ও মানসিক দৃঢ়তার প্রকৃত পরীক্ষা হয়। অন্যদিকে টি-টোয়েন্টিতে ব্যাটিং-বান্ধব উইকেট থাকুক।

  • সর্বশেষ