শিরোনাম
◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ জরুরি নির্দেশনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য ◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড ◈ ছয় ম্যাচে ছয় হার, তবু ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের! ◈ জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ

প্রকাশিত : ২৮ জুন, ২০২৬, ০৯:০৮ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের বিরু‌দ্ধে সিরিজ জিত‌লে সেটা হবে আমা‌দের জন‌্য স্পেশাল: আয়ারল‌্যান্ড অধিনায়ক

স্পোর্টস ডেস্ক : দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ভারতকে ৩৪ রানে হারিয়েছে আয়ারল্যান্ড। অভিষেক শর্মা-ইশান কিষাণদের বিপক্ষে এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে আইরিশরা। আর সেটি হলে হবে খুবই রোমাঞ্চকর বলে মনে করেন আইরিশ অধিনায়ক লরকান টাকার।

তিনি বলেন, "অবশ্যই, হ্যাঁ। নিজেদের মাঠে ভারতের বিপক্ষে একটি সিরিজ জয় অবশ্যই খুবই বিশেষ একটি অর্জন হবে। টাকার আরও যোগ করেন, "আমার মনে হয় ছেলেরা আবার এখানে ফিরে এসে খেলতে ভীষণ আগ্রহী। আজকের উদ্দীপনা ছিল অসাধারণ, দর্শকদের সমর্থনও ছিল দারুণ। সব মিলিয়ে দিনটি ছিল সত্যিই বিশেষ।

ভারতের বিপক্ষে এই জয়কে আইরিশদের ইতিহাসে অন্যতম সেরা বলছেন টাকার। বিশেষ করে পরপর দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে জয় আইরিশদের জন্য বিশেষ কিছু।

টাকার বলেন, এটা খুবই স্পেশাল। জয়ের ক্রেডিট ছেলেদের। আমরা লড়াই করে ম্যাচটি জিতেছি। ম্যাচে আমাদের কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে, কিন্তু আমরা হাল ছাড়িনি। আমরা শৃঙ্খলাবদ্ধ ছিলাম, কঠোর পরিশ্রম করেছি, আর শেষ পর্যন্ত সেই পরিশ্রমের ফল পেয়ে নিজেদের ভাগ্যবান মনে করছি।

ভারতের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি আয়ারল্যান্ড। ৩৬ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল তারা। তবে শেষের দিকে ভালো ব্যাটিং করে ১৮২ রান তোলে স্বাগতিকরা।

ভারতের বোলারদের প্রশংসা করে টাকার বলেন, “ভারত শুরুতে ভালো বোলিং করেছে। তারা ধারাবাহিকভাবে সঠিক লেংথে বল করেছে এবং খুব একটা ছন্দ হারায়নি। একপর্যায়ে ম্যাচটা প্রায় টেস্ট ম্যাচের মতো মনে হচ্ছিল। তবে আমরা ম্যাচে টিকে থাকার চেষ্টা করেছি, একটি ভালো জুটি গড়ে তুলেছি, আর সুযোগ এলে সেটার সর্বোচ্চ ব্যবহার করেছি। আজ রোববার দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে মাঠে নামবে আয়ারল্যান্ড।

  • সর্বশেষ