শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৩, ০৫:৪০ বিকাল
আপডেট : ২৯ নভেম্বর, ২০২৩, ০৫:৪০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাউজানে অবৈধ ইটভাটায় অভিযান: লাখ টাকা জরিমানা

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম): [২] চট্টগ্রামের রাউজানে জলিল শাহ্ ব্রিকস নামে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। 

[৩] বুধলবার (২৯নভেম্বর) বিকালে রাউজানের পূর্ব রাউজান এলাকায় জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার (জেএম শাখা ও ভিপি শাখা) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম এন জামিউল হিকমা ও উপজেলা সহকারী কমিশনার ভুমি রিদুয়ানুল ইসলামের যৌথ নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

[৪] জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম এন জামিউল হিকমা জানান, পরিবেশদূষণ ও লাইসেন্স না থাকায় ইটভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন- ২০১৩ অনুযায়ী এ জরিমানা  করা হয়েছে। অভিযানে রাউজান থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা সহযোগিতা করে। 

[৫] উপজেলা সহকারী কমিশনার ভুমি রিদুয়ানুল ইসলাম বলেন, রাউজানের‘কোন ইটের ভাটায় পরিবেশ বিধ্বংসী কাজ করলে ছাড় দেওয়া হবে না। যারা আইন অমান্য করে ইটভাটা পরিচালনা করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে এ অভিযান চলমান থাকবে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়