শিরোনাম
◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়ায় সফরে সঙ্গী কতজন, যা জানাগেল ◈ কি হয়েছিলো কারওয়ান বাজার ও বাংলামোটর সিগন্যালের এআই ক্যামেরায়? ◈ বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত যেসব দল বাদ গেল ◈ বাংলাদেশকে ঘিরে নতুন কূটনৈতিক চাপ, ভারত-ইসরাইল বয়ানে অন্তর্নিহিত গভীর বার্তা ◈ ফাঁসির ১৫ ঘণ্টা আগে যে কারণে ছেলের খুনিকে ক্ষমা করলেন বাবা(ভিডিও) ◈ অনিয়ম আর দুর্নীতি হজ ব্যবস্থাপনায়, কোরবানির টাকা আত্মসাতের অভিযোগ ◈ ইংল্যান্ডে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, প্রাণ গেল ১ জনের; আহত প্রায় ৯০ ◈ আমরা প্রেমে ছিলাম, নাকি কী করছি, কোনো কিছুই তো পরিষ্কার নয়: সাকলায়েনের অবসরের পর ভাইরাল পরীমনির বক্তব্য ◈ মেসিকে নিয়ে লুকোচুরি বন্ধ হোক, বললেন ব্রা‌জি‌লের রোনাল‌দো ◈ নিরাপদ অবস্থানে বাংলাদেশ: দেশে খাদ্যশস্যের মজুদ ২০ লাখ ৬০ হাজার টন ছাড়াল

প্রকাশিত : ২২ মে, ২০২৩, ০৫:১৩ বিকাল
আপডেট : ২২ মে, ২০২৩, ০৫:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পর্যাপ্ত বৃষ্টির জন্য জীববৈচিত্র্যের ভূমিকা অপরিহার্য: বনমন্ত্রী

জেরিন আহমেদ: বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, আমরা খাদ্য বস্ত্র বাসস্থান ঔষধ প্রভৃতির জন্য সরাসরি প্রকৃতির ওপর নির্ভরশীল। মূলত জীববৈচিত্র্যের জন্য ক্রমবর্ধমান খাদ্য চাহিদা প্রকৃতি থেকে মেটাতে সক্ষম হই। তাছাড়া দূষণরোধ এবং অক্সিজেনের সরবরাহ বজায় রাখতে জীববৈচিত্র্যের ভূমিকা অপরিহার্য। 

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বন অধিদপ্তরের হৈমন্তী হলে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস-২০২৩ উপলক্ষে এক আলোচনা সভায় মন্ত্রী এ কথা বলেন। দিবসটির এবারের প্রতিপাদ্য, বাস্তবায়ন করি অঙ্গীকার, জীববৈচিত্র্য হবে পুনরুদ্ধার।

শাহাব উদ্দিন বলেন, সরকার জীববৈচিত্র্য সংরক্ষণে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে জাতিসংঘের কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটিতে স্বাক্ষর করেছে। বাংলাদেশ জীববৈচিত্র্য আইন- ২০১৭ প্রণয়ন করা হয়েছে। জীববৈচিত্র্য সংরক্ষণ, বন্যপ্রাণীর অবাধে বিচরণ ও প্রজননের জন্য ইতোমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ২৫টি বন্যপ্রাণী অভয়ারণ্য, ২০টি জাতীয় উদ্যান, ২টি বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা, ২টি মেরিন প্রটেক্টেড এরিয়া, ১টি উদ্ভিদ উদ্যান, ৩টি ইকোপার্ক এবং ২টি শকুন নিরাপদ এলাকা ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, জীববৈচিত্র্য সংক্রান্ত গবেষণার জন্য অর্থায়ন করা হচ্ছে। দেশে প্রথমবারের মতো বিরল ও বিলুপ্তপ্রায় উদ্ভিদ প্রজাতির লাল তালিকা প্রণয়নের কার্যক্রম প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। 

পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেন, ২০১৭ সালে আমরা আইন করলাম। সেখানে একটা বিষয় ছিল যে জীববৈচিত্র্য রক্ষায় একটা তহবিল গঠন করা হবে। কিন্তু পাঁচ বছর হয়ে গেলে, এখনও তহবিল হয়নি। ডাবল স্ট্যান্ডার্ড নিয়ে পরিবেশ সংরক্ষণ করা যাবে না। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

জেএ/এসবি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়