শিরোনাম
◈ হরমুজ সংকট: বাংলাদেশ-পাকিস্তানে কাতারের এলএনজি সরবরাহ স্থগিত নভেম্বর পর্যন্ত ◈ যুদ্ধবিধ্বস্ত গাজায় ৬ কোটি টনের বেশি ধ্বংসস্তূপ, নিচে থাকতে পারে ৮-১০ হাজার মরদেহ ◈ মিরডিংকের জোড়া গোলে জাভির প্রথম জয় ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ◈ ছয় দল নি‌য়ে বিসিবির নতুন টুর্নামেন্ট : আইকন ক্রিকেটার নাঈম শেখ, তাওহীদ হৃদয়রা ◈ জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু ◈ মধ্যপ্রাচ্য সংকটে কমেছে এলপিজি আমদানি, ১ হাজার ৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি হচ্ছে ২ হাজারে ◈ মিডিয়াকে টার্গেট করে এই আইন করতে চাইনি, কোনো সাংবাদিক এর শিকার হোক, সেটাও চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন নিয়ে যা বললেন মন্ত্রী

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:২১ বিকাল
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সূর্যোদয় ও সূর্যাস্তের দেশ সাগরকন্যা কুয়াকাটায় ২৩-২৪ অক্টোবর শুরু হতে যাচ্ছে ‘কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬’

মনিরুল ইসলাম : সাগরকন্যা কুয়াকাটাকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় ও পরিচিত করে তোলা, কুয়াকাটার পর্যটন সম্ভাবনাকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা এবং স্থানীয় জনগোষ্ঠীকে পর্যটন কর্মকাণ্ডে সম্পৃক্ত করে স্থানীয় অর্থনীতির বিকাশ ও আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের উদ্যোগে আগামী ২৩ ও ২৪ অক্টোবর ২০২৬ কুয়াকাটায় অনুষ্ঠিত হবে ‘কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬’।

এ উপলক্ষে আজ সোমবার  বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের উদ্যোগে কার্নিভালের বিস্তারিত কর্মসূচি ও আয়োজন সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করার লক্ষ্যে আগারগাঁওস্থ পর্যটন ভবনের শৈলপ্রপাত মিলনয়তনে মিট দি প্রেস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব জনাব মো: সামীমুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক (বাণিজ্যিক) ও (গ্রেড-২)  মো: গনী উল আজম।

মিট দি প্রেস অনুষ্ঠানে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান ২ (দুই) দিনব্যাপী অনুষ্ঠানের দিবসভিত্তিক অনুষ্ঠানসূচী উপস্থাপন করে বলেন, কুয়াকাটা বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় সমুদ্রভিত্তিক পর্যটন গন্তব্য। একই স্থান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগের অনন্য সুযোগ, সমুদ্রসৈকতের নৈসর্গিক সৌন্দর্য, উপকূলীয় প্রকৃতি, স্থানীয় সংস্কৃতি, রাখাইন সম্প্রদায়ের ঐতিহ্য, লোকজ সংস্কৃতি ও স্থানীয় মানুষের জীবনধারা—সব মিলিয়ে কুয়াকাটায় রয়েছে একটি স্বতন্ত্র পর্যটন বৈশিষ্ট্য।

তিনি বলেন, কুয়াকাটার এই বহুমাত্রিক পর্যটন সম্ভাবনাকে দেশ-বিদেশে তুলে ধরার পাশাপাশি পর্যটন কার্যক্রমের সঙ্গে স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করা প্রয়োজন। স্থানীয় জনগণকে পর্যটন অর্থনীতির সক্রিয় অংশীদার করা গেলে একদিকে যেমন তাদের আয় ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে, অন্যদিকে স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারাও পর্যটকদের কাছে আরও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা সম্ভব হবে।

advertisement

চেয়ারম্যান আরও বলেন, ‘কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬’ শুধুমাত্র একটি বিনোদনমূলক আয়োজন নয়; এটি কুয়াকাটাকে একটি বহুমাত্রিক, টেকসই ও স্থানীয় জনগোষ্ঠীকেন্দ্রিক পর্যটন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এই কার্নিভালের মাধ্যমে কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি স্থানীয় সংস্কৃতি, খাবার, পণ্য, খেলাধুলা ও জীবনধারাকে পর্যটকদের সামনে তুলে ধরা হবে। তিনি জানান, কার্নিভালের বিভিন্ন আয়োজনে মন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বৃহত্তর বরিশাল অঞ্চলের সম্মানিত সংসদ সদস্যবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

দুই দিনব্যাপী এই কার্নিভালে পর্যটক ও দর্শনার্থীদের জন্য থাকছে বৈচিত্র্যময় ও আকর্ষণীয় আয়োজন। ২৩ অক্টোবর সকালে স্থানীয় স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিচ ফুটবল খেলার মাধ্যমে কার্নিভালের কার্যক্রম শুরু হবে। পরবর্তীতে প্রধান অতিথি ও আমন্ত্রিত শিল্পীদের অংশগ্রহণে আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে। একই দিনে থাকছে সি-ফুড ও আদিবাসী ফুড ফেস্টিভ্যাল, বিচ ফুটবলের ফাইনাল, লেবুর বনে ভ্রমণ, ঘুড়ি উৎসব, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সূর্যাস্ত উপভোগ, পুঁথি পাঠের আসর, রাখাইন সম্প্রদায়ের পরিবেশনা, দেশীয় ফ্যাশন শো এবং মিউজিক কনসার্ট।

২৪ অক্টোবর দিনের শুরু হবে বিচ ম্যারাথন আয়োজনের মধ্য দিয়ে। এরপর গঙ্গামতির চরে সূর্যোদয় দর্শন ও পিঠা উৎসব, চর বিজয়ের উদ্দেশ্যে আনন্দ ভ্রমণ, সেলিব্রিটি বিচ ক্রিকেট এবং সন্ধ্যায় বাউল গানের আসর, দেশীয় ফ্যাশন শো, স্থানীয় স্কুলের শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, শিল্পী ও দর্শকদের অংশগ্রহণে কমেডি শো এবং শিল্পীদের সঙ্গীত পরিবেশনার আয়োজন রয়েছে। সবশেষে সম্মাননা ও পুরস্কার বিতরণের মাধ্যমে কার্নিভালের সমাপ্তি ঘোষণা করা হবে।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান বলেন, কুয়াকাটার পর্যটন উন্নয়নে সরকারি ও বেসরকারি খাতের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর কার্যকর অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় উদ্যোক্তা, ক্ষুদ্র ব্যবসায়ী, হোটেল-মোটেলে ও রেস্টুরেন্ট ব্যবসায়ী, পর্যটনসেবা প্রদানকারী, পরিবহনকর্মী, গাইড, হস্তশিল্পী, খাদ্য উদ্যোক্তা এবং স্থানীয় সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত জনগোষ্ঠীর জন্য পর্যটন একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্ভাবনার ক্ষেত্র।

তিনি আরও বলেন, বাংলাদেশ পর্যটন করপোরেশন কুয়াকাটার পর্যটন উন্নয়নে স্থানীয় অর্থনীতি, পরিবেশ সংরক্ষণ, সাংস্কৃতিক ঐতিহ্য ও পর্যটকসেবার মানোন্নয়নকে সমন্বিতভাবে এগিয়ে নিতে কাজ করছে। ভবিষ্যতে কুয়াকাটাকে আরও পরিকল্পিত, পরিচ্ছন্ন, নিরাপদ, পর্যটকবান্ধব ও টেকসই পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সকল অংশীজনের সহযোগিতা প্রয়োজন।

প্রেস কনফারেন্সে তিনি গণমাধ্যমের প্রতি ‘কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৩’-এর ব্যাপক প্রচার ও ইতিবাচক ব্র্যান্ডিংয়ে সহযোগিতার আহ্বান জানান। তিনি বলেন, কুয়াকাটার পর্যটন সম্ভাবনা, স্থানীয় মানুষের জীবনধারা, সংস্কৃতি, খাদ্য, প্রাকৃতিক সৌন্দর্য ও কার্নিভালের বিভিন্ন আয়োজন গণমাধ্যমে তুলে ধরা হলে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ কুয়াকাটা ভ্রমণে আরও উৎসাহিত হবেন। একই সঙ্গে ডিজিটাল ও অনলাইন গণমাধ্যমের মাধ্যমে কুয়াকাটার পরিচিতি আন্তর্জাতিক পর্যায়েও পৌঁছে দেওয়া সম্ভব হবে।

তিনি বলেন, “আমরা চাই কুয়াকাটা শুধু একটি সমুদ্রসৈকত হিসেবে নয়, বরং প্রকৃতি, সংস্কৃতি, ঐতিহ্য, স্থানীয় জীবনধারা ও আতিথেয়তার সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ পর্যটন গন্তব্য হিসেবে দেশ-বিদেশে পরিচিতি লাভ করুক।”

প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন সাবেক ত্রুিকেট অধিনায়ক, হাবিবুল বাশার, চিত্র নায়ক নিরব, গায়িকা লেমিস,  তানজিয়া জামান মিথিলা, আয়শা মৌসুমি সহ আরও অনেক সেলিব্রেটি।

বাংলাদেশ পর্যটন করপোরেশন আশা প্রকাশ করে যে, ‘কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৩’ কুয়াকাটার পর্যটন ব্র্যান্ডিংয়ে নতুন মাত্রা যোগ করবে, স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ ও অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি করবে এবং দেশের পর্যটন শিল্পের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে। মিট দি প্রেস অনুষ্ঠানে বাংলাদেশ পর্যটন করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা/কর্মচারী, সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনের বেশ কয়েকজন সেলিব্রিটি এবং অনুষ্ঠানটি বাস্তবায়নকারী প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট, ঢাকা টকিজ ও সানফ্লাওয়ার ৩৬০ এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ