শিরোনাম
◈ খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখতে নির্দেশ সরকারের ◈ আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), দেশজুড়ে নানা আয়োজন ◈ মিয়ানমারে সহিংসতা-নির্যাতনে বিপর্যস্ত মানুষ, রোহিঙ্গাদের অবস্থা আরও ভয়াবহ: জাতিসংঘ ◈ ‘উপহার’ হিসেবে বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া: প্রবাসীকল্যাণমন্ত্রী ◈ রংপুরে চার হত্যা: ‘ধর্ষণের আলামত’ নিয়ে ডোম-চিকিৎসকের বক্তব্যে ভিন্নতা ◈ বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানুন আসল ঘটনা ◈ মহানবীর আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই: রাষ্ট্রপতি ◈ জামায়াতের মতাদর্শের বিষয়ে সতর্ক করলেন কওমি আলেমরা ◈ বিদিশা এরশাদ গ্রেপ্তার: প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত, গুলশান থেকে আটক ◈ কারখানা থেকে ক্লাসরুম, রোবট বিপ্লবে বদলে যাচ্ছে চীন

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৬, ০৮:০২ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাগরে নিম্নচাপ, যেসব রুটে লঞ্চ চলাচল বন্ধ

সাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় তীব্র বাতাস ও দিনভর ভারি বৃষ্টিতে উত্তাল হয়ে উঠেছে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী।

এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে ভোলা-লক্ষ্মীপুর রুটের লঞ্চ চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া দুপুরের পর থেকে ঢাকা রুটের লঞ্চ চলাচলও স্থগিত করা হয়। 

 লঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়ার পরিস্থিতি উন্নত হলে রাতের দিকে ঢাকার উদ্দেশ্যে লঞ্চ ছাড়ার পরিকল্পনা রয়েছে। তবে ভোলা-লক্ষ্মীপুর রুটে আপাতত লঞ্চ ছাড়ার কোনো সম্ভাবনা নেই।
 
আকস্মিক লঞ্চ চলাচল বন্ধ হওয়ায় এই দুই রুটের নিয়মিত যাত্রীরা ঘাটে এসে চরম ভোগান্তিতে পড়েছেন।
 
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জানিয়েছে, আবহাওয়ার পরিস্থিতি যদি আরও অবনতি হয়, তবে নিরাপত্তার স্বার্থে সব রুটের নৌযান চলাচল পুরোপুরি বন্ধ ঘোষণা করা হতে পারে।
 
এদিকে আবহাওয়া দফতর সাগরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং নদীগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত জারি করেছে।

  • সর্বশেষ