শিরোনাম
◈ খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখতে নির্দেশ সরকারের ◈ আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), দেশজুড়ে নানা আয়োজন ◈ মিয়ানমারে সহিংসতা-নির্যাতনে বিপর্যস্ত মানুষ, রোহিঙ্গাদের অবস্থা আরও ভয়াবহ: জাতিসংঘ ◈ ‘উপহার’ হিসেবে বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া: প্রবাসীকল্যাণমন্ত্রী ◈ রংপুরে চার হত্যা: ‘ধর্ষণের আলামত’ নিয়ে ডোম-চিকিৎসকের বক্তব্যে ভিন্নতা ◈ বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানুন আসল ঘটনা ◈ মহানবীর আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই: রাষ্ট্রপতি ◈ জামায়াতের মতাদর্শের বিষয়ে সতর্ক করলেন কওমি আলেমরা ◈ বিদিশা এরশাদ গ্রেপ্তার: প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত, গুলশান থেকে আটক ◈ কারখানা থেকে ক্লাসরুম, রোবট বিপ্লবে বদলে যাচ্ছে চীন

প্রকাশিত : ১২ জুন, ২০২৬, ১১:৪১ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টানা বৃষ্টিতে ফেনীতে জলাবদ্ধতা, ২৪ ঘণ্টায় রেকর্ড ১০৩ মিমি বৃষ্টি

ফেনীতে গত ২৪ ঘণ্টায় ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা দেশের সর্বোচ্চ। গতকাল বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যা ৬টা থেকে আজ শুক্রবার (১২ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত এই বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

টানা বৃষ্টিতে ফেনী শহরসহ জেলার বিভিন্ন নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দেয়। শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক, অলিগলি ও নিচু এলাকা পানিতে তলিয়ে যায়। এতে কর্মস্থলমুখী মানুষ রাস্তায় বেড়িয়ে ভোগান্তিতে পড়েন। অনেক স্থানে ড্রেনেজ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন না হওয়ায় ভোগান্তি আরও বেড়েছে। পাশাপাশি টানা বৃষ্টির কারণে কাঁচাবাজার ও স্বাভাবিক ব্যবসা-বাণিজ্যেও কিছুটা স্থবিরতা তৈরি হয়।

আবহাওয়া অফিস সূত্র জানায়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েক দিন ফেনীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। একই সঙ্গে দেশের কিছু অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বিরাজ করতে পারে, যা বৃষ্টিপাতের সঙ্গে সমান্তরালভাবে আবহাওয়ার বৈচিত্র্য তৈরি করবে।

ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে জেলায় গত ২৪ ঘণ্টায় ১০৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা একই সময়ে দেশের মধ্যে সর্বোচ্চ। মৌসুমি বায়ু বর্তমানে সক্রিয় থাকায় উপকূলীয় অঞ্চলসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এর প্রভাব ফেনীতেও পড়েছে। ১৬ জুন পর্যন্ত ফেনীতে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

 

  • সর্বশেষ