শিরোনাম
◈ বিশ্বের তৃতীয় সর্বনিম্ন বাসযোগ্য শহর ঢাকা ◈ পুলিশ তো আমার হাতে নেই, তবে মুরগি আছে: সংসদে প্রাণিসম্পদ মন্ত্রীর মন্তব্যে হাসির রোল ◈ ভূ‌মিক‌ম্পে ভেনেজুয়েলায় ক্ষয়ক্ষতির পরিমাণ ৩৭ বিলিয়ন ডলার ◈ ভারত-চীন-যুক্তরাষ্ট্রের মাঝে কৌশলগত ভারসাম্য গড়ছে বাংলাদেশ: জন ড্যানিলোভিচ ◈ টানা বৃষ্টিতে তলিয়ে গেছে রেললাইন, এক হাজার যাত্রী নিয়ে আটকা পর্যটক এক্সপ্রেস ◈ সাঙ্গু-মাতামুহুরীর পানি বিপৎসীমার কাছাকাছি, বান্দরবানে ২২০ আশ্রয়কেন্দ্র প্রস্তুত ◈ ভারি বৃষ্টিতে শাহ আমানতে অবতরণ করতে পারেনি তিন ফ্লাইট ◈ বাংলাদেশের গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের ◈ চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত ৭ হাজার ছাড়াল, মৃত্যু ১৯ ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রকৃত অপরাধীদেরই বিচার নিশ্চিত করবে সরকার: আইনমন্ত্রী

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৬, ১১:০৬ রাত
আপডেট : ২৭ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধ্যরাত থেকে তাণ্ডবের আশঙ্কা, দেশজুড়ে কালবৈশাখীর সতর্কবার্তা

ফাইল ছবি

আজ রাত ১১টার পর থেকে সারাদেশে শক্তিশালী কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এই ঝড়ে ঘণ্টায় বাতাসের গতি ১০০ কিলোমিটারেরও বেশি হতে পারে। এছাড়া, তীব্র বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ জানান, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ রাত দুইটা থেকে সকাল ৬টার মধ্যে বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

সবাইকে সতর্ক করে তিনি বলেন, পদ্মা, মেঘনা ও যমুনা নদী অঞ্চলের ওপর দিয়ে এই ঝড় অতিক্রম করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে করে এসব নদীপথে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চ, নৌযান ও ছোট কার্গো জাহাজ মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে। ঝড়ের কবলে পড়ে নৌযান ডুবে যাওয়া কিংবা বজ্রপাতে অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে।

সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, এ পরিস্থিতিতে আজ রাত ১১টা থেকে অন্তত সকাল ৮টা পর্যন্ত দেশের প্রধান নদীপথে সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা উচিত। বিশেষ করে ঢাকা থেকে দেশের দক্ষিণাঞ্চলগামী এবং দক্ষিণাঞ্চল থেকে ঢাকামুখী সব নৌযান চলাচল বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়