শিরোনাম
◈ কলকাতায় সাবেক এমপি বাহার ও তার মেয়ে সূচনার অবস্থান নিয়ে ভিডিও প্রকাশ! ◈ প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ কর্নেল অলির (ভিডিও) ◈ সমস্যাগ্রস্ত ব্যাংকের আমানতকারীরা সুদসহ টাকা ফেরত পাবেন: অর্থমন্ত্রী ◈ শপথ গ্রহণের মধ্য দিয়ে দায়িত্ব নিল চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি, আরও গতিশীল হওয়ার প্রত্যাশা ◈ সশস্ত্র বাহিনীর বঞ্চিতদের ফের আবেদন, পর্যালোচনায় ৭ সদস্যের কমিটি ◈ ট্রাম্পের হুমকির পরই ইরানে মার্কিন হামলা, নিহত ৮ ◈ শাপলা চত্বর মামলা: তদন্ত শেষ, আসামির তালিকায় যারা ◈ ‘আজ রাতেই ইরানে কঠোর হামলা’, নতুন হুঁশিয়ারি ট্রাম্পের ◈ উগ্রবাদী সংগঠনের প্রশিক্ষণের অভিযোগে গ্রেপ্তার এনসিপি নেতা আতাউল্লাহ স্থায়ী বহিষ্কার ◈ সেনাবাহিনীর আধুনিকায়নে নতুন রোডম্যাপ, কী থাকছে পরিকল্পনায়

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৬, ০৭:৪৯ বিকাল
আপডেট : ০৫ জুলাই, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আকস্মিক কালবৈশাখী ঝড়ের হানা, ভোগান্তিতে নগরবাসী

আকস্মিক কালবৈশাখী ঝড়ে ভোগান্তিতে পড়েছে ঢাকার বাসিন্দারা। হঠাৎ শুরু হওয়া ঝড়-বৃষ্টিতে বাসায় ফিরতে গিয়ে বিপাকে পড়েন অনেকেই। আজ সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা ৬টা ২২ মিনিট থেকে রাজধানীতে ঝড়-বৃষ্টি শুরু হয়।

এ দিকে সোমবার সারা দেশে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষরিত ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে। অন্যদিকে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগর অঞ্চলে।

এ পরিস্থিতিতে সোমবার রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগর কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এ ছাড়া কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। পাশাপাশি সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

পরবর্তী দিন মঙ্গলবার (৩১ মার্চ) রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ ও সিলেট বিভাগর কিছু কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ ও বরিশাল বিভাগর দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এদিন সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়