শিরোনাম
◈ প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ কর্নেল অলির (ভিডিও) ◈ সমস্যাগ্রস্ত ব্যাংকের আমানতকারীরা সুদসহ টাকা ফেরত পাবেন: অর্থমন্ত্রী ◈ শপথ গ্রহণের মধ্য দিয়ে দায়িত্ব নিল চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি, আরও গতিশীল হওয়ার প্রত্যাশা ◈ সশস্ত্র বাহিনীর বঞ্চিতদের ফের আবেদন, পর্যালোচনায় ৭ সদস্যের কমিটি ◈ ট্রাম্পের হুমকির পরই ইরানে মার্কিন হামলা, নিহত ৮ ◈ শাপলা চত্বর মামলা: তদন্ত শেষ, আসামির তালিকায় যারা ◈ ‘আজ রাতেই ইরানে কঠোর হামলা’, নতুন হুঁশিয়ারি ট্রাম্পের ◈ উগ্রবাদী সংগঠনের প্রশিক্ষণের অভিযোগে গ্রেপ্তার এনসিপি নেতা আতাউল্লাহ স্থায়ী বহিষ্কার ◈ সেনাবাহিনীর আধুনিকায়নে নতুন রোডম্যাপ, কী থাকছে পরিকল্পনায় ◈ ব্যয় সংকোচনে কঠোর সরকার : গাড়ি কেনা-ভবন নির্মাণ বন্ধ, সীমিত হচ্ছে বিদেশ সফর

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৫, ০১:৩৭ রাত
আপডেট : ০৬ জুলাই, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শৈত্যপ্রবাহ নিয়ে যা বলল আবহাওয়া অফিস

সকালে দূর্বা ঘাসে শিশিরবিন্দু জানান দিচ্ছে শীত আসতে আর বেশি দেরি নেই। গ্রাম-বাংলার প্রকৃতিতে শীত আসি আসি করলেও শহর জীবনে উষ্ণতার পরশ রয়েই গেছে।

পশ্চিম মৌসুমি বায়ু অর্থাৎ বর্ষা শিগগিরই দেশ থেকে বিদায় নিতে পারে। উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের আবহ লক্ষণীয়ভাবে বেড়েছে। পঞ্চগড়সহ দেশটির কিছু প্রান্তিক অঞ্চল মাঝেমধ্যেই হালকা থেকে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে।

আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন মাসের মধ্যে একাধিক শৈত্যপ্রবাহের মুখোমুখি হতে পারে দেশ। অক্টোবরের শুরুতেই তিন মাসব্যাপী আবহাওয়া বার্তা প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর।

বার্তায় বলা হয়, দেশে স্বাভাবিক অপেক্ষা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। পাশাপাশি বঙ্গোপসাগরে ৩ থেকে ৬টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে ১-২টি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে।

অন্যদিকে অক্টোবরের প্রথমার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) বাংলাদেশ থেকে পর্যায়ক্রমে বিদায় নিতে পারে। এরই মধ্যে সারা দেশে ৩ থেকে ৬ দিন মাঝারি থেকে তীব্র বিজলিসহ বজ্রবৃষ্টি এবং ৪ থেকে ৮ দিন হালকা থেকে মাঝারি ধরনের বিজলিসহ বজ্রবৃষ্টি হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়