শিরোনাম
◈ খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখতে নির্দেশ সরকারের ◈ আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), দেশজুড়ে নানা আয়োজন ◈ মিয়ানমারে সহিংসতা-নির্যাতনে বিপর্যস্ত মানুষ, রোহিঙ্গাদের অবস্থা আরও ভয়াবহ: জাতিসংঘ ◈ ‘উপহার’ হিসেবে বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া: প্রবাসীকল্যাণমন্ত্রী ◈ রংপুরে চার হত্যা: ‘ধর্ষণের আলামত’ নিয়ে ডোম-চিকিৎসকের বক্তব্যে ভিন্নতা ◈ বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানুন আসল ঘটনা ◈ মহানবীর আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই: রাষ্ট্রপতি ◈ জামায়াতের মতাদর্শের বিষয়ে সতর্ক করলেন কওমি আলেমরা ◈ বিদিশা এরশাদ গ্রেপ্তার: প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত, গুলশান থেকে আটক ◈ কারখানা থেকে ক্লাসরুম, রোবট বিপ্লবে বদলে যাচ্ছে চীন

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:২৮ রাত
আপডেট : ২৭ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রায় আড়াই বছর পর খুলছে বান্দরবানের কেউক্রাডং

প্রায় আড়াই বছর পর পর্যটকদের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে বান্দরবানে অন্যতম জনপ্রিয় পর্যটন স্পট ও দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেউক্রাডং।

শনিবার (২৭ সেপ্টম্বর) দুপুরে বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ১ অক্টোবর থেকে কেউক্রাডং খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও বন্ধ থাকা সব পর্যটন স্পট পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে।

এর আগে ২০২২ সালের ১৭ অক্টোর থেকে নিরাপত্তাজনিত কারণে ক্রমান্বয়ে বিভিন্ন উপজেলায় নিষেধাজ্ঞা দেয় জেলা প্রশাসন। চলতি বছরের ৫ জুন সব উপজেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা করলেও কয়েকটি স্পটে ভ্রমণ সীমিত রেখেছিল।

জেলা প্রশাসক শামিম আরা রিনি জানান, যেসব দুর্গম এলাকার পর্যটন কেন্দ্র রয়েছে বিশেষ করে দুর্গম এলাকার রেমাক্রী, নাফাকুম, আমিয়াখুম, সাতভাইখুম খুলে দেওয়ার জন্য আলোচনা চলছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই সেসব স্পটও খুলে দেওয়া হবে। তবে কবে নাগাদ খুলে দেওয়া হবে সেটি নিশ্চিত হওয়া যায়নি। সূত্র: জাগো নিউস ২৪ 

 

 

  • সর্বশেষ