শিরোনাম
◈ আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী ◈ ‘উগ্রবাদীদের শিক্ষা দিতে’ কুরবানিতে গরু না দেওয়ার আহ্বান মাওলানা মোহাম্মদ জাফর পাশার (ভিডিও) ◈ অবশেষে কাটলো সম্প্রচার জট, ভারতে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ ◈ দেশের ভাগ্য পরিবর্তনে ৪০ কোটি হাতকে এক হতে হবে: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে নারী-শিশু নির্যাতন বেড়েছে, বিচারহীনতা বন্ধে জরুরি পদক্ষেপ চায় ইউনিসেফ ◈ কলকাতায় বাংলাদেশি তারকাদের কাজে আপত্তি টলিউডের টেকনিশিয়ানদের, যা বললেন রুদ্রনীল ◈ যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড পদত্যাগ করলেন ◈ দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে আজ থেকে ছুটি শুরু ◈ গ্রিন কার্ডে নতুন কড়াকড়ি: যুক্তরাষ্ট্রে বসে আর নয়, বিদেশিদের দেশে ফিরে আবেদন বাধ্যতামূলক! ◈ চার নতুন নিয়ম আস‌ছে বিশ্বকাপে, ম্যাচের চেহারা বদ‌লে যা‌বে!

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:২১ দুপুর
আপডেট : ১৮ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘ঈশান ২’

মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এ অবস্থায় আগামী ১৪ থেকে ১৯ সেপ্টেম্বর দেশের বিভিন্ন অঞ্চলে সক্রিয় থাকতে পারে শক্তিশালী আংশিক মৌসুমি বৃষ্টিবলয়।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) তাদের ফেসবুকে এক বার্তায় বৃষ্টিবলয়ের তথ্য জানিয়েছে। বিডব্লিউওটি এ বৃষ্টিবলয়ের নাম দিয়েছে ঈশান ২।

ফেসবুক পোস্টে বলা হয়েছে, এই প্রচণ্ড ভ্যাপসা গরমের ভেতরে ধেয়ে আসছে শক্তিশালী আংশিক মৌসুমি বৃষ্টিবলয় ঈশান ২। যদিও এটি রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে সবচেয়ে বেশি সক্রিয় হবার কথা। তারপরও এটি যখন দেশের ওপর আসবে তখন দেশের বাকি এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া এই ভ্যাপসা গরম বেশ কমে যাবে।

বিডব্লিউওটি বলছে, শক্তিশালী বৃষ্টিবলয়টি ১৪ থেকে ১৯ সেপ্টেম্বর সক্রিয় থাকবে। এর আগে থেকেই উত্তরবঙ্গের অধিকাংশ এলাকায় বৃষ্টির পরিমাণ অনেক বেড়ে যেতে পারে।

এদিকে বুধবার রাতে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়