শিরোনাম
◈ ‘অভিযোগ পেলেই ব্যবস্থা’, দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: মন্ত্রী-এমপিদেরও ছাড় নয়, হুঁশিয়ারি তারেক রহমানের ◈ ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে বিভ্রান্তি, আবেদন করে রিজেক্ট হচ্ছেন অনেকে, জুন শেষে চালুর আশায় ঢাকা ◈ জ্বালানি সংকটের শঙ্কা নেই: মে মাসে আমদানি ৫ লাখ টনের বেশি ◈ ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা–কামাল মাওলা মসজিদকে সরস্বতী মন্দির ঘোষণা হাইকোর্টের ◈ বাংলা‌দে‌শের কা‌ছে টেস্ট হা‌রের পর পাকিস্তান দলকে আইসি‌সি মোটা অঙ্কের জরিমানা কর‌লো ◈ হাম ও হামের উপসর্গে আরও ১২ জনের মৃত্যু ◈ বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র সমুদ্রের লবণাক্ত পানি ঢুকে ধ্বংস হচ্ছে ফসল, বাড়ছে খাদ্যসংকটের শঙ্কা, বিপন্ন উপকূলীয় মানুষের জীবন ◈ মিসাইল ছোড়া ছাড়াই ইরান চুক্তি সফল করেছিলাম: বারাক ওবামা ◈ প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল টিনের চালাসহ এক ব্যক্তিকে, ভাঙল হাত-পা (ভিডিও) ◈ উপদেষ্টার কর্মকাণ্ডে উদ্বিগ্ন হয়ে ২০২৪ সালেই প্রশ্ন তুলেছিলাম: তাসনিম জারা

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:৪৮ বিকাল
আপডেট : ০৭ মে, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : মনজুর এ আজিজ

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে দরকার সম্মিলিত উদ্যোগ : পরিবেশ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সরকারি, বেসরকারি সংস্থা ও সংগঠন সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, বায়ুদূষণ ও ধুলাদূষণ কমাতে কাজ করা হচ্ছে। পাশাপাশি ৪৫০০ পুরনো বাস বাতিল করা হবে। রাস্তার ডিভাইডারে গাছ লাগানো হবে। বুড়িগঙ্গা নদী দূষণমুক্ত করতে পরিকল্পনা করা হচ্ছে, যা অর্থায়ন প্রাপ্তি সাপেক্ষে বাস্তবায়ন হবে।

সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) আয়োজিত নাগরিক সংলাপে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, শহর এলাকায় বর্জ্য ব্যবস্থাপনার চ্যালেঞ্জ বাড়ছে। টেকসই সমাধানের জন্য শুধু আইন প্রণয়ন যথেষ্ট নয়, কার্যকর বাস্তবায়নও জরুরি। এজন্য স্থানীয় সরকার, নাগরিক সমাজ ও বেসরকারি খাতকে আরও সক্রিয় হতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও ব্লাস্টের অনারারি নির্বাহী পরিচালক সারা হোসেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার, প্র্যাকটিক্যাল অ্যাকশনের কান্ট্রি ডিরেক্টর ইশরাত শবনম প্রমুখ। 

বক্তারা কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, পুনঃব্যবহার ও রিসাইক্লিং-এর ওপর গুরুত্ব দেন। নাগরিক সচেতনতার অভাব ও অব্যবস্থাপনাকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন। সংলাপে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বাড়ানোর প্রয়োজনীয়তা ও জনসচেতনতা তৈরির ওপর জোর দেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়