শিরোনাম
◈ সংবিধানে বড় রদবদলের পথে সরকার, আজ বিশেষ কমিটির প্রথম বৈঠক ◈ অত্যাবশ্যকীয় ওষুধের দাম নির্ধারণ পদ্ধতি বাতিলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ◈ খোলাবাজার থেকে ব্যাংক—সবখানেই বাড়ছে ডলারের দাম ◈ আম-কাঁঠাল থেকে কোটি টাকার সম্ভাবনা: ফুড প্রসেসিংয়ে বদলে যাচ্ছে কৃষির চিত্র, বাড়ছে উদ্যোক্তা ও রপ্তানির সম্ভাবনা ◈ ব্যানার বিতর্কে বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের দফায় দফায় সংঘর্ষ, তিন ঘণ্টা উত্তপ্ত ক্যাম্পাস (ভিডিও) ◈ দেশে নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ◈ চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশিদের নতুন সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস ◈ ‘অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে’ ◈ সম্পত্তি দান করলেও জীবদ্দশায় ভোগদখলের অধিকার থাকবে, মন্ত্রিসভায় অনুমোদন

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৪, ১২:১১ দুপুর
আপডেট : ১০ মে, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

সরকার ভাঙে এবং দখলকারীরা আবার তা গড়ে : রিজওয়ানা

মনিরুল ইসলাম : সমুদ্র সৈকতের পার দখল করে স্থাপনা তৈরি অনেকটা ‘টম অ্যান্ড জেরি’ কার্টুনের মতো হয়ে গেছে। সরকার ভাঙে এবং দখলকারীরা আবার তা গড়ে। এমনটা বলেছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ বিষয়ক উপদেষ্টা রিজওয়ানা হাসান।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর পূর্তভবনে পায়রা বন্দর নগরী ও কুয়াকাটা শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

কুয়াকাটা প্রকল্পে গলফ কোর্স ও বিমানবন্দর নির্মাণ প্রস্তাবের সমালোচনা করে উপদেষ্টা বলেন– মানুষ তো গলফ খেলতে নয়, সমুদ্র সৈকত দেখতে কুয়াকাটা আসেন। এছাড়া অতিদ্রুত উপকূল জোন ম্যানেজমেন্ট নীতিমালা করার কথা উল্লেখ করে তিনি বলেন, কোস্টাল লাইনের কত কাছাকাছি স্থাপনা করা যাবে, তার পরিকল্পনা করে ফেলতে হবে।

এসময় তিনি আরও বলেন, কক্সবাজারে জমি নিয়ে আগ্রাসন চলছে। এছাড়া, খুলনা ও যশোরে পাইপিং করছে চিংড়ি চাষীরা। প্লাস্টিক বর্জ্য আশঙ্কাজনক হারে বাড়ছে। তাই এই বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আরও ভাবতে হবে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়