শিরোনাম
◈ যেসব জেলায় আগামী ৭২ ঘণ্টার মধ্যে বন্যার আশঙ্কা ও সতর্কতা জারি ◈ খেলা অ‌ক্টোব‌রে, কোচ  জিদানের প্রথম ম্যাচের সব টিকিট এক দি‌নেই শেষ ◈ ব্রাজিলে বন্দুকধারীর গু‌লি‌তে মারা গে‌লেন তরুণ ফুটবলার ◈ এক যুদ্ধ হেরে অন্য যুদ্ধ জয়ের প্রস্তুতি ফিফার! এবার ৬৪ দেশ নিয়ে ফুটবল বিশ্বকাপ করার কাজ শুরু  ◈ এমআইএসটির বিশ্বজয়ী দলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, প্রযুক্তি উদ্ভাবনে সহায়তার প্রতিশ্রুতি ◈ ৬ হাজার সিম ব্যবহার করে শতকোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার চাইনিজ চক্রের ৪ সদস্য ◈ বিনামূল্যে ১৪ দিনের পর্যটন ভিসা দেবে ওমান ◈ বেনজীরের জামিনে মুক্তি, কোনো তথ্য দিচ্ছে না দুবাই পুলিশ ◈ বেনজীরের জামিন আদেশ বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দীর্ঘ হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২৬, ১১:৫১ রাত
আপডেট : ০৫ জুলাই, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

নারী ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে টিভিসি প্রকাশ করেছে সরকার 

মনিরুল ইসলাম: আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নারী ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে আজ একটি টেলিভিশন বিজ্ঞাপন (টিভিসি) প্রকাশ করেছে সরকার। 

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন ও গণভোট বিষয়ে নারীদের উদ্বুদ্ধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে টিভিসি প্রকাশ করা হয়।

প্রেস উইং উল্লেখ করে ‘চব্বিশের গণঅভ্যুত্থানে আমাদের নারীরা ছিলো অগ্রণী ভূমিকায়। ছাব্বিশের জাতীয় নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের গণভোটে নারীরা জাগবে একই মহিমায়।’

এই টিভিসিটি নির্মাণ করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, যাতে নারীর ভোটাধিকার ও সক্রিয় অংশগ্রহণের বার্তা আরও ছড়িয়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়