শিরোনাম
◈ মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ ◈ চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় কারাগারে ◈ তারেক রহমানকে ট্রাম্পের চিঠি: শিগগিরই বৈঠকের আশাবাদ, বোয়িং কেনায় ধন্যবাদ ◈ ঢাকার রাস্তায় লক্কড়-ঝক্কড় গাড়ি চলতে দেওয়া হবে না: ট্রাফিক প্রধান ◈ মে‌সি ছাড়া পরবর্তী কোপা আমেরিকা ও বিশ্বকাপ আগের মতো হবে না: কোচ হোসে মরিনিও ◈ শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটির ক্ষমতা নয়, এনটিআরসিএর সিদ্ধান্তই বহাল ◈ কাতারের এলএনজি সরবরাহে ফের অনিশ্চয়তা, বিপাকে বাংলাদেশসহ তিন দেশ ◈ চার শর্ত পূরণ না হলে কোনো প্রকল্প অনুমোদন নয়: অর্থমন্ত্রী ◈ ইংল‌্যা‌ন্ডে টেস্ট সিরিজের মাঝেই একসঙ্গে সাত ক্রিকেটার বাড়ি পাঠিয়ে দিলো পাকিস্তান, ছাঁটাই দুই কোচও ◈ মেসির অবসর নিয়ে ক্রিশ্চিয়া‌নো রোনালদো বল‌লেন, আর্জেন্টিনার তাকে প্রয়োজন

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৪, ০১:৪৯ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাপ্তাইয়ের সীতা পাহাড়ের পাদদেশে জোড়া ঝর্ণা

কাপ্তাই প্রতিনিধি: রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার ৩নং চিৎমরম ইউনিয়নের সীতা পাহাড় এলাকার পাদদেশে অবস্থিত ঝর্ণাকে স্থানীয় এক কৃষক এনামুল বাচ্চু বলছেন জোড়া ঝর্ণা। কারন পাশাপাশি দুইটি ঝর্ণা আছে। যদিও এখনো পর্যটকদের কাছে এই ঝর্ণা পরিচিত লাভ করতে পারেনি। 

তিনি বলেন, আমি অনেক বছর ধরে সীতাঘাট সীতা দেবী মন্দিরে পাশে ফলের বাগান গড়ে তুলছি। মাঝে মাঝে পাহাড়ের ভিতর একা একা হেঁটে যাই। গিয়ে এখানে বেশ কয়েকটি ঝর্ণার দেখা পাই। তবে এটির কোন নাম নেই, পাশাপাশি দুইটি ঝর্ণা আছে বলে, তাঁকে আমি জোড়া ঝর্ণা বলছি। 

বাচ্চু আরও বলেন, এই জোড়া ঝর্ণার বাম পাশে আরও একটি ঝর্ণা আছে। যেখানে গত বছর পর্যটক এসেছিল। তবে জানতে পারলাম কাপ্তাই উপজেলা সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক ঝুলন দত্তের নামে পর্যটন শিল্পের প্রসার ও প্রচারে অবদান রাখায় কাপ্তাই উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই ঝর্ণার নাম রাখা হয়েছে ঝুলন ঝর্ণা।

এদিকে কাপ্তাইয়ের পর্যটন শিল্পকে বিকশিত করার লক্ষ্যে কাপ্তাই উপজেলার শিলছড়িতে অবস্থিত বেসরকারি পর্যটন কেন্দ্র নিসর্গ রিভার ভ্যালি এন্ড পড হাউস কর্তৃপক্ষ গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার দুই দিন এই কেন্দ্র হতে পর্যটকদের থাকা খাওয়া ফ্রি এবং সেই সাথে কাপ্তাইয়ের ঝর্ণাগুলোকে দেখার ব্যবস্থা করেছেন। তারই অংশ হিসাবে গতকাল বুধবার একদল পর্যটক এই জোড়া ঝর্ণা দেখতে যান। যার নেতৃত্বে ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ এর নব নির্বাচিত চেয়ারম্যান ও নিসর্গ রিভার ভ্যালি এন্ড পড হাউস এর পরিচালক মো. নাছির উদ্দিন। 

তিনি এই প্রতিবেদককে বলেন, আমার নির্বাচনি ইশতেহারের অন্যতম ওয়াদা ছিল কাপ্তাইকে একটি পর্যটন বান্ধব শহর হিসেবে গড়ে তোলা। তাই নিসর্গ কর্তৃপক্ষের উদ্যোগে আমরা একদল পর্যটকদের নিয়ে কাপ্তাই উপজেলার আশেপাশে ঝর্ণাগুলোকে তুলে ধরার চেষ্টা করছি। সম্পূর্ণ ফ্রিতে এদের থাকা খাওয়া এবং ঝর্ণা দেখার ব্যবস্থা করেছি। গতকাল বুধবার আমি এই পর্যটক দল নিয়ে এই জোড়া ঝর্ণায় যাই। এটা আমার এখানে প্রথম আসা। সত্যিই এই ঝর্ণা দেখে আমার মন ভরে গেল।  পাশাপাশি দুইটি ঝর্ণা হতে অবিরাম ধারায় পানি পড়ছে। একদম নির্জন কোলাহলমুক্ত পরিবেশে এসে সত্যিই আমরা মুগ্ধ। যদি এই ঝর্ণাকে আমরা পরিচয় করিয়ে দিতে পারি, তাহলে অনেক পর্যটক আসবেন এখানে। 

চট্টগ্রামের অক্সিজেন হতে আসা মহিলা ট্যুরিস্ট জেবা হুমাইরা বলেন, আমি নিসর্গ কর্তৃপক্ষের আমন্ত্রণে প্রথমবার এই জোড়া ঝর্ণায় আসি। দুইটি ঝর্ণাতে বেশ পানি আছে। দেখে মনটা ভরে গেল। আসার সময় ছড়া, পাখির কিচির মিচির শব্দ শুনে আরও ভালো লেগেছে। 

চট্টগ্রামের জনপ্রিয় সঙ্গীত শিল্পী দীপ্র বড়ুয়া বলেন, আমি ভ্রমনপিপাসু মানুষ। প্রকৃতি আমার ভালো লাগে। এই ঝর্ণা দেখতে এসে খুবই ভালো লেগেছে। একদম নির্জন পরিবেশে এই ঝর্ণার পানি প্রবাহ মনে করিয়া দেয়, তবলার কোন তালের সঙ্গে আমি আনমনে গান গাইছি।

ঝর্ণা দেখতে আসা কুমিল্লার রাহাত বলেন, পর্যটন শহর হিসাবে কাপ্তাই একটি অনিন্দ্য সুন্দর উপজেলা। শুনেছি এখানে অনেক ছোট বড় ঝর্ণা আছে। তবে আজকে এই ঝর্ণা দেখে ভীষণ ভালো লেগেছে। 

কিভাবে যাবেন এই জোড়া ঝর্ণায়: 

চট্টগ্রাম-কাপ্তাই সড়কের শিলছড়ি নিসর্গ রিভার ভ্যালি এন্ড পড হাউস বা শিলছড়ি সীতাঘাট মন্দির ঘাট হতে বোট যোগে কর্ণফুলি নদীর ওপারে গিয়ে বাচ্চুর বাগানে গিয়ে প্রায় ১ কি: মি: ছড়া পাড় হয়ে এই জোড়া ঝর্ণায় পৌঁছানো যাবে। তবে আধা কি: মি: পথ পাড়ি দিলে আরও একটি ঝর্ণার দেখা মিলবে।

  • সর্বশেষ