শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২৩, ০৭:০৩ বিকাল
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২৩, ০৭:০৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এ বছর হচ্ছেনা ‘ব্যান্ড মিউজিক ফেস্ট’

শিমুল চৌধুরী ধ্রুব: [২] প্রতিবছর ১ ডিসেম্বর দেশের সেরা ব্যান্ডগুলোকে নিয়ে আয়োজন করা হয় ‘ব্যান্ড মিউজিক ফেস্ট’। প্রায় ৯ বছর আগে কিংবদন্তি আইয়ুব বাচ্চুর পরিকল্পনায় শুরু হয়েছিলো বার্ষিক এ আয়োজনটি। আরো বড় পরিসরে আয়োজন করতে গত বছর থেকে উদ্যোগ নেওয়া হয় দিনটিকে ‘ব্যান্ড মিউজিক ডে’ হিসেবে পালন করার। যৌথভাবে এই উদ্যোগ নেয় বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা) ও চ্যানেল আই। 

[৩] তবে চলতি বছর আয়োজন করা হয়নি এই ফ্যাস্টিভ্যালের। জানা যায়, আসন্ন সংসদ নির্বাচনের কারণে স্থগিত করা হয়েছে এটি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছে বামবা।

[৪] তারা পোস্টে জানায়, দেশব্যাপী নির্বাচনী কার্যকলাপের জন্য বহুল প্রতীক্ষিত ব্যান্ড মিউজিক ফেস্ট এই ডিসেম্বরে হচ্ছে না। নির্বাচনের পর একটা সময় নির্ধারণ করে সবাইকে জানানো হবে। সম্পাদনা: তারিক আল বান্না

এসসিডি/টিএবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়