শিরোনাম
◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব ◈ পাকিস্তান ৯ মার্চ বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে, খেল‌বে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ ◈ শ্রীলঙ্কার অনুরোধে বিশ্বকা‌পে ভারতের স‌ঙ্গে খেলতে পারে পাকিস্তান ◈ জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: জামায়াত আমির ◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২৩, ০৭:০১ বিকাল
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২৩, ০৭:০৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চার বছর পর শুরু হচ্ছে শাকিব খানের ‘আগুন’ ছবির বাকি শুটিং

শিমুল চৌধুরী ধ্রুব: [২] করোনার আগে ‘আগুন’ নামের ছবিটির নির্মাণ কাজ শুরু করেন বদিউল আলম খোকন। শাকিব খান ও জাহারা মিতু অভিনীত ছবিটির ৮০ শতাংশ কাজ তখনই শেষ হয়েছিল। এরপর করোনার কারণে আর শুটিং করতে পারেননি খোকন। এরমধ্যে চলে গেছে চার বছর। জানা গেছে বাকি অংশের শুটিং শুরু করার প্রস্ততি নিয়েছেন তিনি। সব ঠিক থাকলে ২২ ডিসেম্বর থেকে শুরু হবে দৃশ্যধারনের কাজ।

[৩] বিষয়টি জানিয়ে খোকন বলেন, ‘সামনের সপ্তাহ থেকে ‘রাজকুমার’ ছবির শুটিং করবেন শাকিব। ২২ ডিসেম্বর থেকে আমার শিডিউল দেবেন। তখন আমি বাকি থাকা দুটি গান ও অন্যান্য দৃশ্যের শুটিং করব। সব ঠিক থাকলে আগামী বছর কোনো উৎসবে ছবিটি মুক্তি দেব।’’

[৪] বর্তমানে রাজকুমার সিনেমার প্রস্তুতি ও প্যান ইন্ডিয়ান ছবি ‘দরদ’ নিয়ে ব্যস্ত রয়েছেন শাকিব খান। সম্পাদনা: তারিক আল বান্না

  • সর্বশেষ
  • জনপ্রিয়