শিরোনাম
◈ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিএনপি: নতুন সরকারের অগ্রাধিকার হতে পারে যেসব বিষয় ◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও)

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৩, ০৭:৪৩ বিকাল
আপডেট : ৩০ নভেম্বর, ২০২৩, ০৭:৪৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এসএকে অ্যাওয়ার্ড পেলেন নির্মাতা পলাশ মণি দাস

শিমুল চৌধুরী ধ্রুব: [২] শাহ আব্দুল করিম (এসএকে) অ্যাওয়ার্ড-২০২২ এ ভূষিত হলেন পরিচালক পলাশ মণি দাস। ঢাকা সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আয়োজিত রাজধানীর মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে জমকালো আয়োজনের মাধ্যমে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ সময় নির্মাতার হাতে পুরস্কার তুলে দেন সাংস্কৃতিক প্রতিমন্ত্রী কে. এম খালিদ ও পীরজাদা শহীদুল হারুন।

[৩] পলাশ মণি দাস এ পর্যন্ত ১২টি একক নাটকের পাশাপাশি ১টি ধারবাহিক নাটক পরিচালনা করেছেন। নিয়মিত ডকুমেন্টারি নির্মাণ করে থাকেন তিনি। সম্মাননা প্রসঙ্গে এ নির্মাতা বলেন, ‘যে কোনো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত হলে সেটা অবশ্যই ভালো লাগে। এতে কাজের প্রতি দায়বদ্ধতা বেড়ে যায়। আপনারা সবাই দোয়া করবেন যাতে সামনের দিনগুলোতে আরো ভালো নাটক দর্শকদের উপহার দিতে পারি।’

[৪] বর্তমান কাজের ব্যস্ততা প্রসঙ্গে তিনি জানান, সামনে ২টি একক নাটক নির্মাণ করার পরিকল্পনা রয়েছে। নিয়মিত বিভিন্ন বিষয়ের ওপরে আরো ডকুমেন্টারি নির্মাণ করতে চান তিনি। সম্পাদনা: তারিক আল বান্না

এসসিডি/টিএবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়