শিরোনাম
◈ ওবায়দুল কাদের বাংলাদেশের ইতিহাসে একজন রাজনৈতিক জোকার: চিফ প্রসিকিউটর (ভিডিও) ◈ বিদ্যুৎ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী ◈ বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত ◈ বাংলাদেশের শমিত সোম এবার খেল‌বেন পেলে-বেকেনবাওয়ারের সাবেক ক্লাব নিউ ইয়‌র্কের কসম‌সে  ◈ আওয়ামী লীগ কেন বারবার পাকিস্তান ও 'আইএসআই'য়ের কথা বলছে?  ◈ হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ জনের ◈ বরিশালে আদালতের ফটকের কাছে ‘ককটেল’ বিস্ফোরণ ◈ ১২ দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির উদ্যোগ, ইইউর সঙ্গেও আলোচনা শিগগির: বাণিজ্যমন্ত্রী ◈ জানা গেল কবে থেকে শুরু কলেজের ভর্তি আবেদন ◈ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আজ, বাংলাদেশে কি দেখা যাবে?

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৩, ০৩:০৬ দুপুর
আপডেট : ৩১ আগস্ট, ২০২৩, ০৩:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হলে আসছে ডিপজল-শিলার ‘ঘর ভাঙা সংসার’

শিমুল চৌধুরী ধ্রুব: [২] একের পর এক সিনেমা করে যাচ্ছেন প্রযোজক ও অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। সেই ধারাবাহিকতায় ১ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে তার নতুন ছবি ‘ঘর ভাঙা সংসার’। মনতাজুর রহমান আকবরের পরিচালনায় এ অভিনেতার বিপরীতে দেখা যাবে দুই নায়িকা  শিরিন শিলা ও আঁচল আঁখিকে।

[৩] ৩০ আগস্ট (বুধবার) রাতে রাজধানীর অনুপম রেকর্ডিং স্টুডিওর অফিসে সিনেমাটির মুক্তি উপলক্ষে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন প্রযোজক অনুপম রেকর্ডিং মিডিয়ার কর্ণধার আনোয়ার হোসেন, অভিনেত্রী শিরিন শিলা প্রমুখ। সম্মেলনে কেক কেটে ছবিটি মুক্তির ঘোষণা দেয়া হয়। সূত্র: শিরিন শিলার ফেসবুক পোস্ট

[৪] এসময় প্রযোজনায় আসা প্রসঙ্গে আনোয়ার হোসেন বলেন, ‘দীর্ঘ চারদশক থেকে চলচ্চিত্রের সাথেই আছি, কিন্তু প্রযোজনায় আসা হয়নি। এই সময়ে এসে মনে হলো চলচ্চিত্রের জন্য কিছু করতে হবে। সেই ইচ্ছা অনুযায়ী সিনেমা প্রযোজনায় নাম লেখানো হলো।’ সূত্র: চ্যানেল আই

[৫] তিনি আরো বলেন, ‘আমার প্রথম সিনেমাতেই ডিপজল ভাইকে পেয়েছি। এই সিনেমা আবহমান গ্রাম বাংলা ও শহরের মানুষের জীবনের কথা বলবে। দৈনন্দিন জীবনে মানুষের মধ্যে স্বামী-স্ত্রীর মধ্যে যে আত্মত্যাগ সেটিই তুলে ধরা হয়েছে এই সিনেমায়। দর্শকেরা সিনেমাটি একবার দেখলে আবারো দেখবেন, এমনটাই বিশ্বাস আমার।’  সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

এসসিডি/এসএইচবি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়