শিরোনাম
◈ পুলিশের গাড়িতে আগুন দেওয়ার দায় স্বীকার, ফেসবুক পোস্টের সূত্র ধরে আটক ◈ টানবাজারে ৮১.৬ টন কেমিক্যালের সন্ধান, বন্ড সুবিধার ৪৫ টন কেমিক্যাল উধাও ◈ ১৪ বছর পর অ্যানফিল্ডে আর্সেনালের জয় ◈ উচ্চশিক্ষায় সাড়ে আট লাখ আসন ফাঁকা থাকার শঙ্কা, সংকটে পড়বে বেসরকারি বিশ্ববিদ্যালয় ◈ রিয়াল মা‌দ্রিদের জয় ◈ ইসরা‌য়েল ও আ‌মে‌রিকার মোকা‌বিলায় ইরান নতুন টা‌র্গেট প্রস্তুত কর‌ছে, এবারের জবাব হবে আরও কঠোর ◈ বিপিএল বন্ধের প্রভাব পড়েছে ক্রিকেটারদের পারফরম্যান্সে: লুৎফর রহমান বাদল ◈ গাজীপুরে শ্রমিক অসন্তোষ অব্যাহত, মহাসড়কে বিক্ষোভ; ১০ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ আজও উত্তপ্ত মিরপুর, পুলিশ-শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশিত : ০৬ জুন, ২০২৩, ০৬:৩৬ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৩, ০৬:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুক্তি পাচ্ছে শরৎচন্দ্রের ‘দত্তা’

শিমুল চৌধুরী ধ্রুব: প্রখ্যাত ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস ‘দত্তা’ নিয়ে ইতোমধ্যেই বেশ কিছু সিনেমা নির্মিত হয়েছে। ১৯৫১ সালে এ উপন্যাস অবলম্বনে পরিচালক সৌমেন মুখার্জি নির্মাণ করেন সিনেমা। এতে বিজয়া চরিত্রে অভিনয় করেন সুনন্দা দেবী। ১৯৭৬ সালে অজয় কর নির্মাণ করেন আরেকটি সিনেমা। এতে বিজয়া চরিত্রে অভিনয় করেন মহানায়িকা সুচিত্রা সেন। এ উপন্যাস অবলম্বনে এবারের নির্মিত সিনেমাটি নির্মল চক্রবর্তীর। এ সিনেমায় বিজয়া চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এটি ১৬ জুন মুক্তি পাবে। সূত্র: আনন্দবাজার

এ প্রসঙ্গে ঋতুপর্ণা বলেন, ‘সুচিত্রা সেন বা সুনন্দা দেবী দত্তা করেছেন। সুনন্দা দেবীর ‘দত্তা’-র সময় আমার জন্মই হয়নি। সুচিত্রা সেনের ‘দত্তা’-এর সময়ে আমি একেবারেই ছোট ছিলাম। আমার মনেও নেই, পরে দেখেছি। তিনি মহানায়িকা, নমস্য ব্যক্তি। তার সঙ্গে তুলনাও ধৃষ্টতা।’ সূত্র: টিভি নাইন বাংলা

তিনি আরও বলেন, একটা চিরন্তন উপন্যাস ‘দত্তা’। এর যে বিষয় এবং বিজয়ার চরিত্র অত্যন্ত প্রাসঙ্গিক, সেই সময় থেকে এই সময়েও। সেই সমাজেও কিন্তু বিজয়ার চরিত্র স্বতন্ত্র। একটা ফিউডাল সোসাইটিতে কীভাবে নিজের জায়গা করে, একজন নারীর ভয়েস অনেক দূর যেতে পারে, সেই দিনে দাঁড়িয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রতিষ্ঠিত করেছিলেন। পুরো ফিউডাল সোসাইটি এবং ব্রাহ্মসমাজের বিপ্রতীপে গিয়ে সে নিজের ব্যক্তিসত্তাকে প্রতিষ্ঠিত করেছিল। আমার কাছে ‘দত্তা’ চিরকালীন।

প্রসঙ্গত, সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন, জয় সেনগুপ্ত, সাহেব চ্যাটার্জি, বিশ্বজিৎ চক্রবর্তী, দেবলীনা কুমার, প্রদীপ মুখার্জি প্রমুখ। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

এসসিডি/এসএইচবি/এএ

  • সর্বশেষ