শিরোনাম
◈ সুপার এল নিনোর কবলে বিশ্ব, বাড়ছে দাবানল ◈ বিনিয়োগে স্থবিরতা, প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকের ◈ বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ◈ ডিসেম্বরের মধ্যে পান্থকুঞ্জে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প চালুর নির্দেশ ◈ দেশে ৩৭ শতাংশের বেশি ভবন অগ্নিঝুঁকিতে ◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান

প্রকাশিত : ২৮ মে, ২০২৩, ০২:০৮ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২৩, ০২:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশে আসলেও মেসিকে দেখতে যাবেন না পরীমণি

শিমুল চৌধুরী ধ্রুব: বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসিকে একনজর দেখতে মুখিয়ে থাকেন বিশ্বের কোটি কোটি ভক্ত। তাকে একবার ছুঁয়ে দেখতে চান সকলেই! কিন্তু লিওনেল মেসি যদি বাংলাদেশে আসেনও, চিত্রনায়িকা পরীমণি তার ভক্ত হওয়া সত্ত্বেও তাকে দেখতে যাবেন না। দেশের একটি বেসরকারি চ্যানেলের খেলাধুলা বিষয়ক অনুষ্ঠানে হাজির হয়ে এ কথা জানান তিনি। সূত্র; চ্যানেল ২৪

ওই অনুষ্ঠানে পরীমণিকে প্রশ্ন করা হয়, মেসি যদি বাংলাদেশের আসলে তাহলে তিনি দেখা করতে যাবেন কিনা? উত্তরে পরী বলেন, ‘না, আমি মেসির দেশে যাব। আমাদের বাসায় এমন একটা বাজি হয়েছিল যে, যদি আর্জেন্টিনা জিতে যায় (কারণ তখন জয়ের কোনো সম্ভাবনা ছিল না)। আমাকে বাসা থেকে খোঁচানোর জন্য একটু ডাউন করার জন্য বলা হচ্ছিল। খোঁচা মেরে অনেক কথা বলা হতো আমি শুনতাম। তখন বাজি ধরা হয়েছিল যে, আর্জেন্টিনা জিতলে আমরা দুজনে আর্জেন্টিনায় ঘুরতে যাব।’

আগামী মাসে বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ বাংলাদেশে আসবে আপনি যাবেন দেখা করতে? এমন প্রশ্নের উত্তরে পরীমণি বলেন, ‘না আমি যাবো না। কারণ কাছ থেকে দেখলে হয়ত আমি বুঝাতে পারব না। আমি এমন ফ্যান যে এদের নিয়ে ভাবতে চাই।’ আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের মুহূর্তের অনুভূতি প্রসঙ্গে তিনি বলেন, ‘মনে হয়েছিল আমি জিতে গেছি, ব্যাপারটা ওরকম ছিল।’

অনুষ্ঠানে আরোও বেশকিছু প্রশ্নের উত্তরও দেন তিনি। নিজের পছন্দ অপছন্দ এবং সন্তানের ভবিষ্যত নিয়েও কথা বলেন এই নায়িকা।

সন্তান রাজ্য প্রসঙ্গে পরীমণি বলেন, ‘একজন ভালো মানুষ হিসেবে পুরো পরিবারের সাপোর্ট থাকা উচিত। আর বলা উচিত যে, তুমি একজন ভালো মানুষ হও। ভালো মানুষের গুণাবলী যেমন তুমি উদার হও, সত্যকথা বল। এই ধরণের জিনিসগুলো আমরা যেন শেখাতে পারি। ওর পড়াশুনার দিকটা, ও ঠিকঠাক কারো সঙ্গে মিশলো কিনা, তার সার্কেলটা ঠিক আছে কিনা। ও কি হবে সে দায়িত্ব আপনার নেয়ার দরকার নেই। এই দায়িত্বটা সেই নিয়ে নেবে সে কি হতে চায়।’ সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

এসসিডি/এনএইচ

  • সর্বশেষ