শিরোনাম
◈ যুদ্ধের নিন্দায় ঐকমত্য ব্রিকস নেতাদের, আসছে যৌথ ঘোষণা ◈ মেগা মাস্টারপ্ল্যানে বদলে যাচ্ছে কক্সবাজার, লক্ষ্য আন্তর্জাতিক পর্যটন-ব্যবসার হাব ◈ হাম উপসর্গে দেশজুড়ে আরো ৭ জনের মৃত্যু ◈ কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সর্বোচ্চ উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী ◈ রেলপথে নতুন দিগন্ত: ট্রান্স-এশিয়ান নেটওয়ার্কে যুক্ত হবে বাংলাদেশ ◈ নেপালে অবৈধভাবে বসবাস ও সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগে ১০ বাংলাদেশি গ্রেপ্তার ◈ সি‌পিএলে মিরা‌জের দুর্দান্ত বো‌লিং‌য়ে জিত‌লো গায়ানা, পে‌লেন ম্যাচসেরার পুরস্কার ◈ ‘আমরা কখনোই তাদের ভুলব না’, ৯/১১-এর ২৫ বছর পূর্তিতে ট্রাম্প ◈ বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ ◈ যেকোনও মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী 

প্রকাশিত : ২৮ মে, ২০২৩, ০২:০৮ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২৩, ০২:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরিচালক সমিতির কার্যনির্বাহী কমিটিকে বাচসাস’র বয়কট

শিমুল চৌধুরী ধ্রুব: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর দপ্তর সম্পাদক আহমেদ তেপান্তরকে পরিচালক সমিতির প্রাঙ্গণে নিষিদ্ধ ঘোষণার প্রতিবাদে ইতোমধ্যে বাচসাস ঘোষিত ৪৮ ঘণ্টার আল্টিমেটামের সময়সীমা পার হয়েছে। কিন্তু এই সময়ের মধ্যে পরিচালক সমিতি তাদের সিদ্ধান্ত প্রত্যাহার না করায় সভায় কাজী হায়াৎ-শাহীন সুমন নেতৃত্বাধীন পরিচালক সমিতির কার্যনির্বাহী কমিটিকে বয়কট করেছে বাচসাস। সূত্র: বাচসাস’র বিবৃতি

শুক্রবার (২৬ মে) রাজু আলীমের সভাপতিত্বে বাচসাস-এর কার্যনির্বাহী পরিষদ এমন সিদ্ধান্ত নেয়। শনিবার গণমাধ্যমে পাঠানো সংগঠনটির সহ-সাধারণ সম্পাদক রাহাত সাইফুল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়- বয়কট চলাকালীন পরিচালক সমিতির কার্যনির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দের কোনো সংবাদ প্রকাশ ও প্রচার করা হবে না।

সাংবাদিকতা পেশার মান ও মর্যাদা রক্ষায় বাচসাস-এর এই সিদ্ধান্ত জাতীয় প্রেসক্লাব, বিএফইউজে (উভয় অংশ), ডিইউজে (উভয় অংশ), ডিআরইউ, ক্র্যাব, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, ঢাকা সাব-এডিটরস কাউন্সিল, বিসিআরএ, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি), সিজেএফবিসহ সব সাংবাদিক সংগঠনকে অবহিত করা হবে বলেও জানানো হয়েছে।

কাজী হায়াৎ (সভাপতি) ও শাহীন সুমন (মহাসচিব) নেতৃত্বাধীন পরিচালক সমিতির কার্যনির্বাহী কমিটিতে রয়েছেন সহ-সভাপতি ছটকু আহমেদ, উপমহাসচিব কবিরুল ইসলাম রানা, কোষাধ্যক্ষ সেলিম আজম, সাংগঠনিক সচিব শাহীন কবির টুটুল, তথ্যপ্রযুক্তি সচিব নূর মোহাম্মদ মনি, সাংস্কৃতিক ও ক্রীড়াসচিব আব্দুর রহিম বাবু, প্রচার-প্রকাশনা ও দপ্তর সম্পাদক ওয়াজেদ আলী বাবলু।

এ কমিটির নির্বাহী সদস্যরা হলেন- মোস্তাফিজুর রহমান মানিক, মারিয়া আফরিন তুষার, হাবিবুর রহমান হাবিব, এস ডি রুবেল, বজলুর রাশেদ, পল্লী মালেক, ইফতেখার জাহান, শাহাদাৎ হোসেন লিটন ও সোহানুর রহমান সোহান।

উল্লেখ্য, চলতি মাসের ১৬ তারিখ সভা করে আহমেদ তেপান্তরের বিরুদ্ধে পরিচালক সমিতির মহাসচিবের সঙ্গে অসদাচারণের অভিযোগ এনে তাকে বয়কটের ঘোষণা দেওয়া হয়। যা ১৮ মে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করে সংগঠনটি। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

এসসিডি/এসএইচবি/এএ

  • সর্বশেষ