শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৩, ০৪:৩৫ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০২৩, ০৪:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুহানার ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরাল! (ভিডিও)

সুহানা খান

এ্যানি আক্তার: মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা আর্চিসের দুই অভিনেতা, সুহানা খান এবং অগস্ত্য নন্দা, একে অপরকে ডেট করছেন বলে খবর ছড়িয়েছে। মঙ্গলবার রাতে একটি ঘনিষ্ঠ মুহূর্তে একসঙ্গে দেখা গিয়ছে দুই জনকে। মঙ্গলবার, শাহরুখ খানের মেয়ে এবং অমিতাভ বচ্চনের নাতি মুম্বইয়ে তানিয়া শ্রফের (আহান শেঠির গার্লফ্রেন্ড) জন্মদিনের পার্টিতে যোগ দেন।

ভিডিয়োতে, সুহানাকে অনুষ্ঠানস্থল ছেড়ে যেতে দেখা যায়। সেই সময় অগস্ত্য, তানিয়া এবং অহন তাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে আসেন। সুহানাকে তার গাড়ির দিকে যাওয়ার সময় তানিয়ার সঙ্গে কথা বলতে দেখা যায়। গাড়ির কাছে থাকা অগস্ত্য, সুহানাকে তার গাড়িতে যেতে সাহায্য করে। গাড়িতে বসার আগে সুহানা অগস্ত্যের দিকে তাকিয়ে হাত নারান। এরপরে অগস্ত্যকে দেখা যায় সুহানার দিকে চুমু ছুড়ে দিতে এবং এরপরে গাড়ির দরজা বন্ধ করে দেন তিনি।

পার্টির জন্য, সুহানা খান অফ-শোল্ডার ধূসর রঙের পোশাক বেছে নেন। এই পার্টিতে অগস্ত্য নন্দাকে কালো টি-শার্ট এবং জিন্স পরে দেখা যায়। অহন শেট্টির বান্ধবী তানিয়া শ্রফের জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরিয়ান খান, খুশি কাপুর, শানায়া কাপুর, সোহেল খানের ছেলে নির্ভান খান এবং ওরহান আওয়াত্রামনি।

সুহানা খান এবং অগস্ত্য নন্দার ডেটিং গুজব ছড়িয়ে পড়ে যখন শাহরুখ খানের মেয়ে কাপুরদের বার্ষিক ক্রিসমাস উদযাপনে যোগ দিয়েছিলেন। কুণাল কাপুরের বাড়িতে অগস্ত্য ও নভ্যা নাভেলি নন্দার সঙ্গে এসেছিলেন সুহানা।

অন্যদিকে, সুহানা খান এবং অগস্ত্য নন্দা জোয়া আখতারের দ্য আর্চিসের মাধ্যমে বলিউডে অভিষেক করবেন। সিনেমাটিতে অগস্ত্য এবং সুহানা ছাড়াও অভিনয় করেছেন খুশি কাপুর। তারা ছাড়াও, একই নামের জনপ্রিয় কমিকের ভারতীয় সংস্করণে অভিনয় করেছেন যুবরাজ মেন্ডা, ভেদাং রায়না, ডট এবং মিহির আহুজা। এটি নেটফ্লিক্সে মুক্তি পাবে, তবে নির্মাতারা এখনও মুক্তির তারিখ ঘোষণা করেননি।

ভিডিওটি এখানে

এএ/এসবি২

  • সর্বশেষ