শিরোনাম
◈ চেন্নাই ছেড়ে ইংল্যান্ডে? ‘বাজবলে’র উত্তরসূরি হতে চলেছেন স্টি‌ফেন ফ্লেমিং ◈ এশিয়ার ক্লাব ফুটবলের টানা তিন আস‌রের মহারণ সৌদি আর‌বে ◈ উত্তর-পূর্ব সীমান্তে ৩,৬৭৭ কোটি টাকার মেগা প্রকল্প, নির্মাণ হবে ৫ সেতু ◈ চবি ক্যাম্পাসে উদ্ধার ১৫ ফুট লম্বা বার্মিজ অজগর ◈ সৌদির নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে বাংলাদেশসহ ১৪ দেশ ◈ বিএনপির সরকারকে ইতিবাচকভাবে দেখছে ভারত, তবে কৌশলগত উদ্বেগ চীনকে ঘিরে ◈ প্রশাসককে সঙ্গে নিয়ে রাতের ঢাকায় পরিচ্ছন্নতা ও নগরসেবা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ◈ জিয়াউর রহমানের নামে কোনো ব্যবসা হতে দেবো না: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ এনআইডি সংশোধনসহ বিভিন্ন সেবার ফি বাড়াল ইসি ◈ বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা খরচ ক‌রে‌ছে ব্রাজিলসহ ৩ দেশ: রাস্ট্রপ‌তি হাভিয়ের মিলেই

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৩, ১২:৪৫ দুপুর
আপডেট : ২৩ মার্চ, ২০২৩, ০২:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদালতে শাকিব খান

শিমুল চৌধুরী ধ্রুব: মানহানির অভিযোগ এনে রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করতে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গেছেন ঢাকাই ছবির অভিনেতা শাকিব খান। বৃহস্পতিবার (২৩ মার্চ) বেলা ১১টার দিকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হন তিনি।

এর আগে চলচ্চিত্র প্রযোজক দাবি করা রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করতে থানায় যান শাকিব খান। তবে থানা মামলা গ্রহণ না করে শাকিব খানকে আদালতে যাওয়ার পরামর্শ দেয় পুলিশ।

থানা থেকে বের হয়ে শাকিব সাংবাদিকদের বলেছিলেন, আমার বিরুদ্ধে যিনি অভিযোগ এনেছেন, তিনি আসলে প্রযোজক কিনা আপনারা প্রযোজক সমিতিতে গেলেই আসল তথ্য পেয়ে যাবেন। তিনি কোনও প্রযোজকই নন। তিনি আমার বিরুদ্ধে একটি ‘ভুয়া’ অভিযোগ এনেছেন। যেহেতু ভুয়া অভিযোগ, তাই আমি আইনি পদক্ষেপ নিতে এসেছি। 

জানা যায়, শাকিব খানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’-এর শুটিংয়ে শিডিউল ফাঁসানো ও সহকারী প্রযোজককে ধর্ষণের অভিযোগ তুলেছেন রহমত উল্লাহ। এর জেরেই মানহানির মামলা করতে আদালতে উপস্থিত হয়েছেন শাকিব। সম্পাদনা: মাজহারুল ইসলাম

এসসিডি/এমআই/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়