শিরোনাম
◈ রাষ্ট্রপতির পদত্যাগের ইঙ্গিত, সাংবিধানিক প্রক্রিয়া শুরু হতে পারে আগস্টে ◈ ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী ◈ পোশাক শিল্পের বিকাশে প্রয়োজনীয় সব সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ দিল্লিতে অন্ধকারে আবারও প্রবল লাঠিচার্জ, টিয়ার গ্যাস নিক্ষেপ, ইন্টারনেট বন্ধ, পুলিশকে ধাওয়া দিলো বিক্ষোভকারীরা(ভিডিও) ◈ বেনজীর প্রত্যর্পণ: বাংলাদেশের নথিতে কী খুঁজছে দুবাই কর্তৃপক্ষ? ◈ প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় আনসার সদস্য নিয়োগ: সিলেটের ডিসি ◈ নারায়ণগঞ্জের জলাবদ্ধতার পর রূপগঞ্জে সাপ আতঙ্ক, ঘরবাড়িতে ঢুকছে বিষধর সাপ ◈ আগস্টে তফসিল, অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির ◈ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার ◈ জ্বালানি নিরাপত্তায় সৌরবিদ্যুৎ

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৩, ১২:৪৫ দুপুর
আপডেট : ২০ মার্চ, ২০২৩, ১১:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে ফিরে গ্রেপ্তার আতঙ্কে হিরো আলম

হিরো আলম

শিমুল চৌধুরী ধ্রুব: পুলিশ কর্মকর্তা খুনের মামলার পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানের স্বর্ণের দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে দুবাই থেকে দেশে ফিরেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। ১৯ মার্চ (রোববার) সকাল সোয়া ৮টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। তবে দেশে ফিরে গ্রেপ্তার আতঙ্কে আছেন বলে জানিয়েছেন তিনি।

এদিন সকাল পৌনে নয়টার দিকে গনমাধ্যমকে হিরো আলম জানান, ইমিগ্রেশনের কাজ মাত্র শেষ করেছেন। এরপর বাইরে বেরিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আরাভ খানের স্বর্ণের দোকান উদ্বোধনের বিষয়ে কথা বলেন তিনি। এসময় হিরো আলমের কাছে ‘গ্রেপ্তার আতঙ্কে আছেন কি না?’ জানতে চাওয়া হলে এর জবাবে তিনি বলেন,‘অবশ্যই গ্রেপ্তার আতঙ্কে আছি। বাসায় না পৌঁছানো পর্যন্ত আতঙ্ক কাটবে না।’

হিরো আলম জানান, শনিবার বিকেলে দুবাইয়ে মরুভূমিতে পবিত্র রমজান উপলক্ষে নিজের গাওয়া ইসলামিক গানের মিউজিক ভিডিওর শুটিং শেষ করেছেন। তিনি বলেন, ‘ভক্তদের কথা দিয়েছিলাম, আসছে পবিত্র মাহে রমজানে তাদের জন্য চমক হিসেবে আমার গাওয়া ইসলামিক গান থাকবে।’

গত বুধবার (১৫ মার্চ) সেই স্বর্ণের দোকান উদ্বোধনীর দিনে দেশের সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়, এই আরাভ খান একজন পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলার পলাতক আসামি। 

এরপর বৃহস্পতিবার (১৬ মার্চ) নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ডিএমপির ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ জানান, ডিবি থেকে নিষেধের পরও সাকিব আল হাসান ও হিরো আলম দুবাই গেছেন। তদন্তের প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করা হতে পারে তাদের। দুবাইয়ে ওই জুয়েলারির দোকানে কাদের বিনিয়োগ রয়েছে, সেই বিষয়টিও খতিয়ে দেখা হবে।

এসসিডি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়