শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ০৯:২২ রাত
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০৩:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অসুস্থ শরীরে ৩০ কেজি শাড়ি পড়ে শুটিং করলেন সামান্থা

সামান্থা

এ্যানি আক্তার: বিরল রোগে আক্রান্ত সামান্থা রুথ প্রভু। অসুস্থ হলেও কাজে কোনো কমতি দেননি দক্ষিণী এই অভিনেত্রী। একাধিক সিনেমার কাজে ব্যস্ত তিনি। গত মাসে ‘শকুন্তলম’-এর ট্রেলার। দক্ষিণী এই তারকা নাকি পরিচালক গুণশেখরের এই ছবিতে ৩০ কেজির শাড়ি পরে শুটিং করেছিলেন সামান্থা। তাও একদিন বা দু’দিন নয়, এক সপ্তাহ ধরে চলেছিল সেই দৃশ্যের শুটিং। আনন্দবাজার

কবি কালিদাসের নাটক ‘অভিজ্ঞান শকুন্তলম’ অবলম্বনে তৈরি হয়েছে ‘শকুন্তলম’ সিনেমাটি। এতে মুখ্য চরিত্রে সামান্থা, মহারাজা দুষ্মন্তের চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী অভিনেতা দেব মোহন। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন কবীর বেদি, প্রকাশ রাজ, অদিতি বালন, গৌতমী আরও অনেকে। 

এই সিনেমাতেই সেলুলয়েডে হাতেখড়ি দক্ষিণী তারকা অল্লু অর্জুনের ৯ বছরের মেয়ে অল্লু অরহার। দুষ্মন্ত ও শকুন্তলার ছেলে ভরতের চরিত্রে দেখা যাবে খুদে অরহাকে। তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম ও হিন্দি— মোট ৫ ভাষায় মুক্তি পেতে চলেছে গুণশেখর পরিচালিত এ সিনেমা। থাকবে থ্রিডি ভার্সনও। ১৭ ফেব্রুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘শকুন্তলম’।

এএ/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়