মনিরুল ইসলাম: আলোচিত কনটেন্ট ক্রিয়েটর, অভিনেতা ও গায়ক হিরো আলমের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। অভিনয়, গান, সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিও কিংবা ব্যক্তিগত জীবনের নানা ঘটনা—বিভিন্ন সময়েই খবরের শিরোনামে উঠে এসেছেন তিনি। এবার আলোচনায় এসেছে তাঁর মেয়ের সঙ্গে বাবার সম্পর্ক এবং বাবাকে দেওয়া মেয়ের পরামর্শ।
হিরো আলম জানান , আমার দুই মেয়ে এক ছেলে। বড় মেয়ে আলো ছোট মেয়ে আলাপ ছেলে আবির হোসেন।
হিরো আলম উত্তরায় তার জন্মদিন পালন করেন ২২ অক্টোবর। এতে উপস্থিত ছিলেন তার ২ মেয়ে ও ছেলে। উপস্থিত ছিলো তার সাথে অভিনয় করা মডেলরা। ছিলেন এ সময়ের আলোচিত-সমালোচিত লায়লা।
জন্মদিনের অনুষ্ঠানের এক পর্যায়ে কথা বলেন হিরো আলমের মেয়ে। বাবাকে ‘বাজে মেয়েদের’ থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন।
এ প্রসঙ্গে হিরো আলম বলেছেন, তাঁর মেয়েরা বড় হচ্ছে, তাই তাঁদের কথাও শুনতে হবে। পাশাপাশি তিনি উল্লেখ করেছেন, মিডিয়ায় কাজ করার কারণে তাঁকে নিয়ে আলোচনা ও সমালোচনা থাকবেই।
তিন সন্তানকে ঘিরে হিরো আলমের পারিবারিক জীবন
হিরো আলমের পারিবারিক জীবন নিয়েও বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। প্রকাশ্যে তাদের আনা হয়নি। এবাই প্রথম তার জন্মদিনে তাদের উপস্থিত করা হয়। হিরো আলমের বড় মেয়ের নাম আলো, ছোট মেয়ের নাম আলাপ এবং ছেলের নাম আবির হোসেন। ।
মেয়ের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাবার ব্যক্তিগত জীবন, চলাফেরা ও সামাজিক পরিচিতি নিয়ে তার উদ্বেগ প্রকাশের বিষয়টি স্বাভাবিকভাবেই দর্শকদের আগ্রহ তৈরি করতে পারে। বিশেষ করে একজন পরিচিত ব্যক্তির সন্তান যখন বাবাকে কোনো বিষয়ে পরামর্শ দেয়, তখন সেই বক্তব্যের পারিবারিক দিকটি আলোচনায় আসে।