শিরোনাম
◈ পথে পথে জনতার ঢল, ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রধানমন্ত্রী ◈ ছাত্রনেত্রী থেকে এমপি, রাড্ডা কাণ্ডে পদত্যাগের নির্দেশ: কে এই মিষ্টি? ◈ রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা নিয়ে বিস্তারিত জানাবেন শেখ হাসিনা ◈ মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুরে তিন মামলা, গ্রেপ্তার ২৬ ◈ ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন হবে একাধিক প্রকল্প ◈ শিক্ষক আটকের খবরে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, সসম্মানে বাড়ি পৌঁছে দেওয়ার নির্দেশ ◈ সৌদিতে হামলা হলে কঠোর জবাবের হুঁশিয়ারি যুবরাজ সালমানের ◈ ‘আপনারা ডিসেম্বর ডিসেম্বর করছেন কেন? ডিসেম্বর তো আমাদের বিজয়ের মাস’, ‘অপারেশন ক্লিন হার্ট’ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সালাউদ্দিন আম্মারকে নিয়ে যা বললেন উমামা ফাতেমা

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৬, ১২:৩৫ দুপুর
আপডেট : ০১ অক্টোবর, ২০২৬, ০১:১৫ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

কয়েকটি দৃশ্যে নগ্ন অবস্থায় অভিনয় করতে যে ভয় পেয়েছিলেন অভিনেত্রী অমলা পল

২০১৯ সালের তামিল ছবি ‘আদাই’-তে সাহসী চরিত্রে অভিনয় করে ব্যাপক আলোচনায় এসেছিলেন অমলা পল। ছবির গুরুত্বপূর্ণ কয়েকটি দৃশ্যে নগ্ন অবস্থায় অভিনয় করতে হয়েছিল অভিনেত্রীকে। তবে এমন দৃশ্যে অভিনয়ে সম্মতি দেওয়ার আগে তার মনে কাজ করেছিল একাধিক আশঙ্কা।

ছবিটির প্রস্তাব পাওয়ার পরই অমলার মনে প্রশ্ন জাগে এই দৃশ্যগুলো কি সত্যিই গল্পের প্রয়োজন নাকি শুধুই দর্শক টানার কৌশল?

দৃশ্যগুলো কীভাবে ধারণ করা হবে, সেটি নিয়েও চিন্তিত ছিলেন তিনি। তাই বিষয়গুলো পরিষ্কার না হওয়া পর্যন্ত ছবিতে কাজ করার সিদ্ধান্ত নিতে চাননি অভিনেত্রী।

শুধু শুটিং নিয়েই নয়, নিজের ভবিষ্যৎ ইমেজ নিয়েও ভাবতে হয়েছিল অমলাকে। তার আশঙ্কা ছিল, এমন সাহসী চরিত্রে অভিনয়ের পর দর্শক তাকে একটি নির্দিষ্ট ধরনের চরিত্রেই দেখতে চাইতে পারেন। ফলে ভবিষ্যতে একই ধরনের চরিত্রে আটকে যাওয়ার ভয়ও ছিল তার।

advertisement

শেষ পর্যন্ত পরিচালক ও পুরো টিমের ওপর আস্থা তৈরি হওয়ায় ছবিতে অভিনয়ে রাজি হন অমলা। অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, শুটিংয়ের সময় তার স্বস্তি ও নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছিল। প্রয়োজনের তুলনায় সেটে কম লোক রাখা হয়েছিল, যাতে গুরুত্বপূর্ণ দৃশ্যগুলোর শুটিংয়ের সময় তিনি স্বচ্ছন্দ বোধ করেন।

‘আদাই’-তে অমলার অভিনয় পরে দর্শক ও সমালোচকদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি করে। তবে ছবিতে অভিনয়ের আগে যে মানসিক দ্বিধা ও আশঙ্কার মধ্য দিয়ে যেতে হয়েছিল, সে কথাও পরবর্তীতে জানিয়েছেন অভিনেত্রী।

  • সর্বশেষ