শিরোনাম
◈ সেন্ট মার্টিনে বাড়ছে রাত্রিযাপনের সুযোগ, নতুন নিয়ম নিয়ে যা জানা গেল ◈ রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন, জানুয়ারিতে শুরু করার পরিকল্পনা ◈ জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়াল এনবিআর ◈ কক্সবাজার ও পেনাংয়ের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিশ্চিত করেছে এয়ার এশিয়া: বিমান পরিবহনমন্ত্রী ◈ অফশোর বিনিয়োগে আগ্রহ বাড়াতে লন্ডনে রোডশো, তথ্য নিয়েছে ১০ কোম্পানি ◈ বাবরির স্মৃতি থেকে উজ্জয়িনী: ভারতে মুসলিমদের ধর্মীয় স্থানের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ ◈ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা ◈ সাইবার অপরাধ দমনে ৪৫৯২ জনের বিশেষ ইউনিট, নিয়োগ পাবেন প্রযুক্তি বিশেষজ্ঞরা ◈ ২ লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার ◈ জ্বালানি আসছে, ভালভ পরীক্ষায় সাফল্য—উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৬, ১০:১৭ দুপুর
আপডেট : ০২ অক্টোবর, ২০২৬, ১২:৪৭ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

;ভালোবাসা, প্রতিশ্রুতি আর লড়াই—‘মোহাব্বত’ নিয়ে আসছেন আরশাদ আদনান

মনিরুল ইসলাম : ভালোবাসার গল্প কখনও শুধু অনুভূতির নয়—তার সঙ্গে জড়িয়ে থাকে প্রতিশ্রুতি, ত্যাগ আর সংগ্রামের এক অনিবার্য বাস্তবতা। সেই আবহেই নতুন একটি গল্প নিয়ে আসছেন প্রযোজক আরশাদ আদনান। তার নতুন প্রজেক্ট ‘MOHABBAT’-এর ঘোষণা এসেছে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টের মাধ্যমে।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে আরশাদ আদনান লিখেছেন, “Sometimes, love comes with a price, a promise, and a fight.” পোস্টে তিনি জানান, ‘মোহাব্বত’ হবে এক নতুন গল্প ও নতুন যাত্রার সূচনা, যা দর্শকদের সামনে তুলে ধরবে প্রেমের ভিন্ন এক মাত্রা।

পোস্ট অনুযায়ী, সিনেমাটি মুক্তির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ঈদুল আজহা ২০২৭। যদিও এখনো চলচ্চিত্রটির অভিনয়শিল্পী, নির্মাতা বা অন্যান্য বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি, তবে  এই সিনেমার শাকিব খান অভিনয় করবেন।  সিনেমাটি পরিচালনা করবেন হিমেল আশরাফ বলে জানা গেছে।

চলচ্চিত্রসংশ্লিষ্টরা মনে করছেন, নাম ও ঘোষণার ভাষা থেকে ধারণা পাওয়া যায়—‘মোহাব্বত’ কেবল একটি রোমান্টিক গল্পই নয়, বরং এতে থাকতে পারে সম্পর্কের গভীরতা, সংকট এবং লড়াইয়ের বাস্তব প্রতিফলন।

এখন দেখার বিষয়, আরশাদ আদনানের এই নতুন উদ্যোগ কতটা ভিন্নধর্মী গল্প নিয়ে হাজির হয় এবং ঈদের বড় পর্দায় দর্শকদের কতটা আকৃষ্ট করতে পারে ‘মোহাব্বত’।

  • সর্বশেষ