শিরোনাম
◈ রাজধানীতে ককটেল বিস্ফোরণ, ফুটেজ দেখে দুর্বৃত্তদের খুঁজছে পুলিশ ◈ পাকিস্তানে পুলিশ লাইনে আত্মঘাতী হামলা, নিহত ১৬, আহত অর্ধশতাধিক ◈ মানুষের বিলুপ্তির কারণ হতে পারে এআই? গবেষকদের ৪ আশঙ্কা ◈ প্রার্থী কমাতে ইউপি নির্বাচনে কঠোর ইসি, বাড়ছে জামানত ও ব্যয়সীমা ◈ তিতাস-বাখরাবাদের ৫ কূপে বাড়বে গ্যাস সরবরাহ, জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে সাড়ে ৬৭ মিলিয়ন ঘনফুট ◈ আগস্টে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৬ শতাংশ, ১০ মাসে সর্বনিম্ন ◈ গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী ◈ গণহত‌্যা চালা‌তে ইসরায়েলের কা‌ছে ২৮০ কো‌টি ডলা‌রে ৪০ হাজার এক-টন সাইজের মার্কিন বোমা বিক্রি  ◈ জাতিসংঘে যেসব বিশ্বনেতার সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান ◈ বিরতির পর আবারও শুরু বাংলাদেশ-ভারত আলোচনা, তারেক রহমানের দিল্লি সফর নিয়ে তৎপরতা

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:১২ দুপুর
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হত্যা মামলায় গ্রেপ্তার অপু বিশ্বাসের নতুন সিনেমার নায়ক

নেপাল থেকে শুটিং শেষে ফেরার পর ঢাকায় গ্রেপ্তার হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের নতুন সিনেমার নায়ক মুর্তজা পলাশ। গ্রেপ্তারের পর পলাশকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে আদালত তাকে কারাগারে পাঠান। গ্রেপ্তারের এই খবরটি এতদিন গোপন থাকলেও সম্প্রতি বিষয়টি গণমাধ্যমের সামনে আসে।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হওয়ায় তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করেছে। গত ২৮ আগস্ট নেপালে সিনেমার শুটিং সেরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশে ফেরার মুহূর্তেই তাকে আটক করা হয়।

advertisement

গত আগস্টে ‘শিকার’ ছবির কাজ করতে নেপালে উড়ে গিয়েছিলেন পলাশ। সেখানে টানা ২৫ দিনের বেশি সময় ধরে শুটিং চলার কথা ছিল। কিন্তু হঠাৎ করে পাহাড়ি এলাকায় ভয়াবহ বন্যা দেখা দেওয়ায় নির্ধারিত সময়ের আগেই ২৮ আগস্ট পুরো ইউনিট দেশে ফিরে আসে। আর বিমানবন্দর থেকেই পলাশকে সরাসরি তুলে নেয় পুলিশ।

তদন্তসংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, রিমান্ডে জিজ্ঞাসাবাদকালে মামলার মূল ঘটনা এবং অন্য অভিযুক্তদের সম্পৃক্ততা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পুলিশের হাতে তুলে দিয়েছেন এই অভিনেতা। তবে এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো মুখ খোলা হয়নি।

advertisement

এদিকে প্রধান অভিনেতা কারাগারে আটক থাকায় চরম অনিশ্চয়তার মুখে পড়েছে কামরুজ্জামান রোমান পরিচালিত থ্রিলার ঘরানার ছবি ‘শিকার’। পরিচালক গণমাধ্যমকে জানান, নেপালে টানা শুটিং করে ছবির সিংহভাগ কাজ আগেই শেষ করা হয়েছে। আগামী অক্টোবরে বাকি থাকা কয়েকটি দৃশ্য ও গানের শুটিং করার কথা ছিল। কিন্তু নায়ক জেলে বন্দি থাকায় শুটিংয়ের নতুন তারিখ নিয়ে চরম দোলাচলে পড়েছে নির্মাণ টিম।

পরিচালক কামরুজ্জামান রোমান বলেন, পলাশ নিজের আইনি লড়াই নিজেই চালাচ্ছেন। প্রযোজনা প্রতিষ্ঠানও আশাবাদী যে তিনি খুব দ্রুত মুক্ত হয়ে ফিরবেন। তবে যদি তা না হয়, তবে পরিস্থিতি বিচার করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

advertisement

 

  • সর্বশেষ