শিরোনাম
◈ দুর্গাপূজায় ২০২৬ সালে সরকারি ছুটি ২ দিন, ঐচ্ছিক ছুটিসহ যেসব সুবিধা থাকছে ◈ স্থানীয় সরকার নির্বাচন কবে? ১৭ সেপ্টেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত, ইউপি ভোট হতে পারে ৭ ধাপে ◈ বিদেশি ভাষা শিখতে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেবে সরকার ◈ রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ সারের মজুত চাহিদার চেয়ে ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি ◈ বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান, পুনর্গঠনে বাড়ছে স্বতন্ত্র পরিচালক ◈ জুলাই গণহত্যা মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ◈ কাজী ফার্মসের মাফিন কেক মানহীন, ৮ লাখ টাকা জরিমানা; শিশুদের স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা! ◈ দুই দফা বাতিলের পর ফের আলোচনায় শেভরন! ◈ সুখবর সঞ্চয়পত্রের গ্রাহকদের জন্য, নতুন পদ্ধতি আজ থেকে চালু হচ্ছে

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ০২:১৫ দুপুর
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ০২:১৫ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

নতুন নেতৃত্বে চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতির অগ্রযাত্রা: ২০২৬–২০২৮ মেয়াদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

মনিরুল ইসলাম: বাংলাদেশ চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতির  ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কেবিনেট ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে অভিজ্ঞতা ও নবীনতার সমন্বয়ে একটি শক্তিশালী নেতৃত্ব কাঠামো গড়ে তোলা হয়েছে, যা চলচ্চিত্র শিল্পে নৃত্য পরিচালনার ক্ষেত্রকে আরও গতিশীল করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ঘোষিত কমিটিতে উপদেষ্টা পরিষদে স্থান পেয়েছেন— আজিজ রেজা, এস এম সানু এবং ইমদাদুল হক খোকন। তাদের অভিজ্ঞতা নতুন নেতৃত্বকে দিকনির্দেশনা দেবে বলে মনে করা হচ্ছে।

কার্যনির্বাহী পরিষদে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন সাইফ খান (কল্লু)। সহ-সভাপতি হিসেবে রয়েছেন সালাম রিজভী  ও মোঃ ইউসুফ খান । যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এ আই আলম  এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন এ কে আজাদ।

এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্বে আছেন  হাবিবুর রহমান হাবিব । প্রচার ও দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মুহ রাজ চৌধুরী । শিল্প ও সংস্কৃতি সম্পাদক হয়েছেন সোহাগ-সোহেল বাবু এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন রোহান-বিপ্লব।

কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন রোজান ইসলাম দীলিপ,মহিউদ্দিন আহমেদ ইরান, জসিম উদ্দিন রহিম, রতন মিয়া,দেলোয়ার হোসেন টুকু,ইব্রাহিম এক্স শাকিল ও অপু বিল্লাল।

নতুন কমিটির নেতারা জানান, দেশের চলচ্চিত্রে নৃত্য পরিচালকদের মর্যাদা বৃদ্ধি, পেশাগত দক্ষতা উন্নয়ন, এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব বাড়ানোর লক্ষ্যে তারা একযোগে কাজ করবেন। পাশাপাশি চলচ্চিত্রের গানে ও নৃত্যে নতুনত্ব আনা এবং তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করাও তাদের অগ্রাধিকার তালিকায় রয়েছে।

  • সর্বশেষ